Kitabul Mukkadas
|
| 1 |
| হে মাবুদ, তোমার দেশের প্রতি তুমি রহমত দেখিয়েছ; তুমি ইয়াকুবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ। |
| 2 |
| তোমার বান্দাদের অন্যায় তুমি মাফ করেছ; তুমি তাদের সব গুনাহ্ ঢেকে দিয়েছ। [সেলা] |
| 3 |
| তোমার সমস্ত উপ্চে পড়া রাগ তুমি দূর করে দিয়েছ আর তোমার জ্বলন্ত গজব থেকে ফিরেছ। |
| 4 |
| হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্, তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন; আমাদের প্রতি তোমার রাগ তুমি থামাও। |
| 5 |
| চিরকাল কি তুমি আমাদের উপর তোমার রাগ বজায় রাখবে? বংশের পর বংশ ধরে কি তুমি রাগ করেই থাকবে? |
| 6 |
| তোমার বান্দারা যাতে তোমাকে নিয়েই আনন্দিত হতে পারে সেজন্য কি তুমি তাদের আবার জীবিত করে তুলবে না? |
| 7 |
| হে মাবুদ, তোমার অটল মহব্বত তুমি আমাদের দেখাও আর আমাদের উদ্ধার কর। |
| 8 |
| মাবুদ আল্লাহ্ যা বলবেন আমি তা শুনব; তাঁর বান্দাদের কাছে, তাঁর ভক্তদের কাছে তিনি শান্তির কথা বলবেন; কিন্তু তারা যেন আর বোকামির দিকে না ফেরে। |
| 9 |
| যারা তাঁকে ভয় করে সত্যিই তাঁর উদ্ধার করার সময় তাদের কাছে এসে গেছে; এতে তাঁর মহিমা আমাদের দেশে বাস করবে। |
| 10 |
| অটল মহব্বত ও বিশ্বস্ততার মিলন ঘটবে; ন্যায় এবং শান্তি একে অন্যকে চুম্বন করবে। |
| 11 |
| দেশের মাটি থেকে বিশ্বস্ততা গজিয়ে উঠবে; বেহেশত থেকে ন্যায় নীচে তাকিয়ে দেখবে। |
| 12 |
| যা ভাল মাবুদ সত্যিই তা দেবেন, আর আমাদের দেশ ফসল দান করবে। |
| 13 |
| ন্যায় তাঁর আগে আগে চলবে; সে তাঁরই পায়ের চিহ্নে চলার পথ গড়ে দেবে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/085.mp3
150
85