Kitabul Mukkadas
|
| 1 |
| হে মাবুদ, আমার কথায় কান দাও আর আমাকে জবাব দাও, কারণ আমি দুঃখী আর অভাবী। |
| 2 |
| আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত; হে আমার আল্লাহ্, যে গোলাম তোমার উপর ভরসা করছে তাকে তুমি রক্ষা কর। |
| 3 |
| হে মালিক, আমার প্রতি রহমত কর, কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি। |
| 4 |
| তোমার গোলামের মনে আনন্দ দাও, কারণ হে মালিক, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি। |
| 5 |
| হে মালিক, তুমি মেহেরবান ও মাফদানকারী; যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি মহব্বতে ভরপুর। |
| 6 |
| হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও; আমার মিনতির কান্না তুমি শোন। |
| 7 |
| বিপদের দিনে আমি তোমাকে ডাকব, কারণ তুমি আমাকে জবাব দেবে। |
| 8 |
| হে মালিক, দেবতাদের মধ্যে তোমার মত কেউ নেই; তোমার কাজের সংগে অন্য কোন কাজের তুলনা হয় না। |
| 9 |
| হে মালিক, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসে তোমার সামনে সেজদা করবে; তারা তোমার গুণগান করবে। |
| 10 |
| তুমি মহান আর অলৌকিক চিহ্ন দেখিয়ে থাক; একমাত্র তুমিই আল্লাহ্। |
| 11 |
| হে মাবুদ, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও, যাতে আমি তোমার সত্যে চলতে পারি; তোমাকে ভয় করার জন্য আমার দোটানা অন্তরকে তুমি এক কর। |
| 12 |
| হে আল্লাহ্, আমার মালিক, আমি সমস্ত দিল দিয়ে তোমার প্রশংসা করব; চিরকাল তোমার গুণগান করব। |
| 13 |
| আমার প্রতি তোমার অটল মহব্বতের সীমা নেই; কবরের সবচেয়ে নীচু জায়গা থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ। |
| 14 |
| হে আল্লাহ্, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; জুলুমবাজের দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে। তোমার প্রতি সেই লোকদের কোন ভয় নেই। |
| 15 |
| কিন্তু হে মালিক, তুমি মমতায় পূর্ণ দয়াময় আল্লাহ্; তুমি সহজে রেগে উঠ না, তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার সীমা নেই। |
| 16 |
| তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া কর; তোমার গোলামকে তোমার শক্তি দান কর; তোমার বাঁদীর ছেলেকে রক্ষা কর। |
| 17 |
| তোমার মেহেরবানীর ইচ্ছার প্রমাণ আমাকে দেখাও, যাতে আমাকে যারা ঘৃণা করে তারা তা দেখে লজ্জা পায়; কারণ হে মাবুদ, তুমিই আমাকে সাহায্য করেছ আর সান্ত্বনা দিয়েছ। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/086.mp3
150
86