Kitabul Mukkadas
|
| 1 |
| মাবুদ পবিত্র পাহাড়শ্রেণীর উপরে তাঁর শহর স্থাপন করেছেন। |
| 2 |
| ইয়াকুব-বংশের অন্য সব বাসস্থানের চেয়ে তিনি সিয়োনের দরজাগুলো ভালবাসেন। |
| 3 |
| হে আল্লাহ্র শহর, তোমার সম্বন্ধে অনেক গৌরবের কথা বলা হয়েছে। [সেলা] |
| 4 |
| মাবুদ বলছেন, “যারা আমাকে সত্যিই জানে তাদের বিষয় বলার সময় আমি রহব ও ব্যাবিলনের কথা বলব, আর ঐ যে ফিলিস্তীন, টায়ার ও ইথিওপিয়া, তাদের কথাও বলব, ‘এরা প্রত্যেকেই যেন সিয়োনে জন্মেছে।’ ” |
| 5 |
| আর সিয়োনের ব্যাপারে বলা হবে, “বিভিন্ন জাতির লোক তার মধ্যে জন্মেছে; আল্লাহ্তা’লা নিজেই সিয়োনকে তুলে ধরবেন।” |
| 6 |
| মাবুদ জাতির তালিকা করার সময় এই কথা বলবেন, “এ সিয়োনে জন্মেছে।” [সেলা] |
| 7 |
| যারা গাইবে ও যারা নাচবে তারা বলবে, “আমার সব আনন্দের ঝর্ণা তোমারই মধ্যে রয়েছে।” |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/087.mp3
150
87