|
| 1 |
|
| আমি চিরকাল মাবুদের অটল মহব্বতের কাওয়ালী গাইব; বংশের পর বংশ ধরে সকলের সামনে তোমার বিশ্বস্ততার কথা জানাব। |
|
| 2 |
|
| আমি ঘোষণা করব যে, তোমার মহব্বতের কাজ চিরকাল ধরে বৃদ্ধি পাচ্ছে; তোমার বিশ্বস্ততা বেহেশতেই তুমি স্থাপন করছ। |
|
| 3 |
|
| তুমি বলেছ, “আমার বাছাই করা বান্দার জন্য আমি একটা ব্যবস্থা স্থাপন করেছি; আমার গোলাম দাউদের কাছে আমি এই কসম খেয়েছি, |
|
| 4 |
|
| ‘তোমার বংশকে আমি চিরকালের জন্য স্থাপন করব; বংশের পর বংশ ধরে তোমার সিংহাসন স্থির রাখব।’ ” [সেলা] |
|
| 5 |
|
| হে মাবুদ, বেহেশতের সব কিছু তোমার সুন্দর মহান কাজের গুণগান করে, পবিত্র ফেরেশতাদের মধ্যে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে। |
|
| 6 |
|
| বেহেশতের মধ্যে এমন কে আছে যাকে মাবুদের সংগে তুলনা করা যায়? ফেরেশতাদের মধ্যে কে মাবুদের সমান? |
|
| 7 |
|
| পবিত্র ফেরেশতাদের সভায় সকলে আল্লাহ্কে ভয় করে; তাঁর চারপাশের সকলের চেয়ে তিনিই বেশী ভয় জাগান। |
|
| 8 |
|
| হে মাবুদ, আল্লাহ্ রাব্বুল আলামীন, কে আছে তোমার মত শক্তিমান, হে মাবুদ? তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রয়েছে। |
|
| 9 |
|
| ফুলে ওঠা সাগরের ঢেউ তোমার শাসনে থাকে; তার ঢেউ উঠলে তাকে তুমিই শান্ত কর। |
|
| 10 |
|
| তুমি রহবকে চুরমার করে মেরে ফেলা লোকের মত করেছ; তোমার শক্তিশালী হাতে তোমার শত্রুদের তুমি ছড়িয়ে দিয়েছ। |
|
| 11 |
|
| আসমান তোমার, জমীনও তোমার; এই দুনিয়া ও তার মধ্যেকার সব কিছু তুমিই স্থাপন করেছ। |
|
| 12 |
|
| উত্তর ও দক্ষিণ তোমারই সৃষ্টি; তাবোর ও হর্মোণ পাহাড় তোমাকে নিয়ে আনন্দের কাওয়ালী গায়। |
|
| 13 |
|
| তোমার হাত ক্ষমতায় ভরা; তোমার হাতে রয়েছে শক্তি, তোমার ডান হাতের শক্তির তুলনা নেই। |
|
| 14 |
|
| সততা ও ন্যায়বিচারের উপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে; মহব্বত ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে। |
|
| 15 |
|
| ধন্য সেই লোকেরা, যারা সেই আনন্দের ধ্বনি চেনে; হে মাবুদ, তারা তোমার দয়ার দৃষ্টির নূরে চলাফেরা করে। |
|
| 16 |
|
| সারা দিন ধরে তোমাকে ঘিরেই তাদের আনন্দ; তোমার সততা তাদের উঁচুতে তোলে। |
|
| 17 |
|
| তুমিই তো তাদের শক্তির সৌন্দর্য; তোমার রহমতই আমাদের শক্তির শিং উঁচুতে তোলে। |
|
| 18 |
|
| আমাদের বাদশাহ্কে ইসরাইলের আল্লাহ্ পাক নিযুক্ত করেছেন; আমাদের সেই ঢাল মাবুদেরই নিযুক্ত। |
|
| 19 |
|
| একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে, “আমি এক বীরকে সাহায্য করেছি; লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি। |
|
| 20 |
|
| আমার গোলাম দাউদকে আমি খুঁজে পেয়েছি; আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষেক করেছি। |
|
| 21 |
|
| আমার শক্তিশালী হাত তার সংগে থাকবে; আমার হাতই তাকে শক্তি দান করবে। |
|
| 22 |
|
| কোন শত্রু তার উপরে উঠতে পারবে না; কোন দুষ্ট লোক তাকে জুলুম করতে পারবে না। |
|
| 23 |
|
| তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলব আর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করব। |
|
| 24 |
|
| আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সংগে থাকবে; আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে। |
|
| 25 |
|
| আমি সাগরের উপরে আর নদীর উপরে তাকে ক্ষমতা দেব। |
|
| 26 |
|
| সে আমাকে ডেকে বলবে, ‘তুমিই আমার পিতা, আমার আল্লাহ্, আমার রক্ষাকারী পাহাড়।’ |
|
| 27 |
|
| আমিও তাকে আমার প্রথম সন্তান করব; দুনিয়ার বাদশাহ্দের মধ্যে তাকে প্রধান করব। |
|
| 28 |
|
| চিরকাল তার প্রতি আমার মহব্বত থাকবে; তারই জন্য আমার স্থাপন করা ব্যবস্থা অটল থাকবে। |
|
| 29 |
|
| আমি তার বংশকে চিরকাল স্থায়ী করব; যতদিন আসমান থাকবে তার সিংহাসনও ততদিন থাকবে। |
|
| 30 |
|
| তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায় আর আমার শরীয়ত মেনে না চলে, |
|
| 31 |
|
| যদি তারা আমার নিয়ম অমান্য করে আর আমার হুকুম পালন না করে, |
|
| 32 |
|
| তবে বেত মেরে আমি তাদের গুনাহের শাস্তি দেব, তাদের অন্যায়ের শাস্তি দেব। |
|
| 33 |
|
| কিন্তু আমার অটল মহব্বত আমি তার উপর থেকে তুলে নেব না; আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না। |
|
| 34 |
|
| আমার স্থাপন করা ব্যবস্থা আমি বাতিল করব না; আমার মুখ যা বলেছে তা বদলাব না। |
|
| 35 |
|
| আমার পবিত্রতার কসম খেয়ে আমি একবারই বলে রেখেছি- আমি দাউদের কাছে কখনও মিথ্যা বলব না; |
|
| 36 |
|
| তার বংশ চিরকাল থাকবে; তার সিংহাসন আমার সামনে সূর্যের মত টিকে থাকবে। |
|
| 37 |
|
| আসমানের বিশ্বস্ত সাক্ষী চাঁদের মত তা চিরকালের জন্য স্থাপন করা হবে।” [সেলা] |
|
| 38 |
|
| কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ; তোমার অভিষিক্ত বান্দার প্রতি তুমি রেগে গিয়েছ। |
|
| 39 |
|
| তোমার গোলামের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছ তা তুমি পায়ে মাড়িয়েছ; তাঁর তাজ তুমি মাটিতে ফেলে নাপাক করেছ। |
|
| 40 |
|
| তাঁর রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিয়েছ; তাঁর সব কেল্লা ধ্বংস করেছ। |
|
| 41 |
|
| যারা তাঁর দেশের পাশ দিয়ে যায় তারা তাঁর সব কিছু লুট করে; তাঁর প্রতিবেশী জাতিদের কাছে তিনি নিন্দার পাত্র হয়েছেন। |
|
| 42 |
|
| তুমি তাঁর বিপক্ষদের শক্তিশালী করেছ; তাঁর শত্রুদের আনন্দিত করেছ। |
|
| 43 |
|
| তুমি তাঁর তলোয়ার অকেজো করে দিয়েছ; তুমি যুদ্ধে তাঁকে টিকতে দাও নি। |
|
| 44 |
|
| তাঁর জাঁকজমক তুমি শেষ করে দিয়েছ; তাঁর সিংহাসন মাটিতে ফেলেছ। |
|
| 45 |
|
| তাঁর যৌবনের দিনগুলো তুমি কমিয়ে দিয়েছ, লজ্জা দিয়ে তাঁকে ঢেকে দিয়েছ। [সেলা] |
|
| 46 |
|
| হে মাবুদ, আর কতকাল? চিরকালই কি তুমি নিজেকে লুকিয়ে রাখবে? আর কতকাল তোমার রাগ আগুনের মত জ্বলবে? |
|
| 47 |
|
| ভেবে দেখ আমার জীবনকাল কত ছোট; কি অসারতার জন্যই না তুমি মানুষকে সৃষ্টি করেছ! |
|
| 48 |
|
| কে সেই শক্তিশালী মানুষ, যে বেঁচেই থাকবে, মরবে না? এমন কে আছে, যে কবরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে? [সেলা] |
|
| 49 |
|
| হে মালিক, কোথায় তোমার সেই আগেকার অটল মহব্বত? তোমার বিশ্বস্ততার দরুন সেই মহব্বতের কসম তুমি দাউদের কাছে খেয়েছিলে। |
|
| 50 |
|
| হে মালিক, তোমার গোলামদের যে অপমান করা হয়েছে তা তুমি মনে করে দেখ; মনে করে দেখ, অন্যান্য জাতির করা সেই অপমান কেমন করে আমি বুকে বয়ে বেড়াচ্ছি। |
|
| 51 |
|
| হে মাবুদ, তোমার শত্রুরা সেই অপমান করেছে; অপমান করেছে তোমার অভিষিক্ত বান্দাকে তাঁর প্রতিটি ব্যাপারে। |
|
| 52 |
|
| চিরকাল আলহামদুলিল্লাহ্! আমিন, আমিন। |
|
|
|
|