×

বাংলা বাইবেল 2006

জবুর শরীফ ৯২

1
প্রভুর প্রশংসা করাই ভাল| হে পরাৎ‌‌পর, আপনার নামের প্রশংসা করাই ভাল|
2
প্রাতঃকালে আপনার প্রেমের গান এবং নিশাকালে আপনার বিশ্বস্ততার গান গাওয়াই ভালো|
3
ঈশ্বর, দশ তারা যন্ত্রে এবং বীণায় আপনার জন্য সুর বাজানো ভাল|
4
প্রভু, যে সব জিনিস আপনি করেছেন তা দিয়ে আমাদের প্রকৃতই সুখী করেছেন| আমরা প্রফুল্লচিত্তে ওই সব বিষয়ের গুণগান করি|
5
প্রভু, আপনি সেই সব মহৎ‌‌ কাজ করেছেন| আপনার চিন্তা বুঝে ওঠা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন|
6
আপনার তুলনায় মানুষ এক্কেবারে নির্বোধ প্রাণী| আমরা সেই বোকাদের মত যারা কিছুই বুঝতে পারে না|
7
দুষ্ট লোকরা আগাছার মত বেঁচে থেকে এবং মরে| যে অর্থহীন কাজ তারা করে যায়, তা চিরদিনের জন্য ধ্বংস হবে|
8
কিন্তু প্রভু, আপনি চিরদিনের জন্য সম্মানিত থাকবেন|
9
প্রভু, আপনার সব শত্রু ধ্বংস হবে| সেই সব লোক যারা মন্দ কাজ করে, তারা ধ্বংস হবে|
10
একটা গণ্ডার যেমন তার বিশাল খড়্গ দিয়ে আক্রমণ করে, আমিও সেই ভাবে, যারা আমার বিরোধিতা করে, সেইসব দুষ্ট লোকদের আক্রমণ করব| বিশেষ কাজের জন্য আপনি আমায় মনোনীত করেছেন এবং গন্ধ তেল মাথায় ঢেলে আমায় অভিষিক্ত করেছেন|
11
চারপাশে আমি শত্রুদের দেখতে পাচ্ছি| বিরাট বলদের মত ওরা আমায় আক্রমণের জন্য তৈরী হয়ে রয়েছে| আমি শুনছি ওরা আমার সম্পর্কে কি বলছে|
12
ধার্ম্মিক লোকরা প্রভুর মন্দিরে পোঁতা লিবানোনের এরস গাছের মত|
13
ধার্ম্মিক লোকরা ঈশ্বরের মন্দিরে অঙ্গনের কুসুমিত তাল গাছের মত|
14
তাদের বৃদ্ধ বয়সেও, তারা স্বাস্থ্যবান তরুণ গাছের মতই ফল ধারণ করে|
15
প্রভু যে ভাল এটা দেখানোর জন্যই ওরা ওখানে আছে| তিনিই আমার শিলা এবং তিনি কোন ভুল করেন না|
Bengali Bible ERV 2006
2006 World Bible Translation Center
:
নোট সংরক্ষণ করুন