Kitabul Mukkadas
|
| 1 |
| হে মাবুদ আল্লাহ্তা’লা, দশতারা ও সুরবাহার বাজিয়ে আর বীণায় ঝংকার তুলে তোমাকে শুকরিয়া জানানো, তোমার প্রশংসা-কাওয়ালী গাওয়া, সকালে তোমার অটল মহব্বতের কথা আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা কত না আনন্দের ব্যাপার! |
| 2 |
| 3 |
| 4 |
| হে মাবুদ, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে; তোমার সব কাজের জন্য আমি আনন্দে কাওয়ালী গাইব। |
| 5 |
| হে মাবুদ, তোমার সব কাজ কেমন মহৎ আর তোমার চিন্তা কত গভীর! |
| 6 |
| যার অন্তর অসাড় সে তা জানে না; যার মধ্যে বিবেচনা নেই সে তা বুঝতে পারে না। |
| 7 |
| দুষ্ট লোকেরা যদিও ঘাসের মত বেড়ে ওঠে আর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি, তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। |
| 8 |
| কিন্তু হে মাবুদ, তুমি চিরকাল সবার উপরে থাকবে। |
| 9 |
| হে মাবুদ, তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, তারাই ধ্বংস হয়ে যাবে; অন্যায়কারীরা সবাই ছড়িয়ে পড়বে। |
| 10 |
| বুনো ষাঁড়ের উঁচু শিংয়ের মত তুমি আমার মাথা উঁচুতে তুলে ধরেছ; আনন্দে আমার উপর নতুন তেল ঢেলে দেওয়া হয়েছে। |
| 11 |
| আমার শত্রুদের পরাজয় আমি নিজের চোখেই দেখেছি; যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই দুষ্ট লোকদের কান্না আমি নিজের কানে শুনেছি। |
| 12 |
| আল্লাহ্ভক্ত লোক খেজুর গাছের মত ফুলে-ফলে ভরে উঠবে; সে লেবাননের এরস গাছের মত বেড়ে উঠবে। |
| 13 |
| আমাদের মাবুদ আল্লাহ্র বাড়ীতে যাদের লাগানো হয়েছে তারা তাঁরই উঠানে বেড়ে উঠবে। |
| 14 |
| শেষ বয়সেও তারা ফল দেবে; তারা সরস ও তাজা হবে। |
| 15 |
| তাতে প্রচারিত হবে, মাবুদ ন্যায়বান; তিনিই আমার শক্তি, তাঁর মধ্যে কোন অন্যায় নেই। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/092.mp3
150
92