×

বাংলা সমকালীন সংস্করণ

জবুর শরীফ ৯৩

1
সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত; সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত; সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।
2
তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান; তুমি স্বয়ং অনন্তকাল থেকে।
3
হে সদাপ্রভু, সমুদ্রেরা উঠেছে, সমুদ্রেরা তাদের আওয়াজ তুলেছে; সমুদ্রেরা তাদের উত্তাল ঢেউ তুলেছে।
4
মহাজলধির গর্জন থেকেও, সমুদ্রের উত্তাল ঢেউ থেকেও উচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান।
5
হে সদাপ্রভু, তোমার বিধিবিধান, সুদৃঢ়; অনন্তকাল ধরে পবিত্রতাই তোমার গৃহের শোভা।
Bengali Bible BCV
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™ সর্বস্বত্ব 2007, 2017, 2019 Biblica, Inc. অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত। The Holy Bible, Bengali Contemporary Version™ 2007, 2017, 2019 by Biblica, Inc.
:
নোট সংরক্ষণ করুন