বাংলা সমকালীন সংস্করণ
|
| 1 |
| সদাপ্রভু, এমন ঈশ্বর, যিনি প্রতিফল দেন। হে প্রতিফলদাতা ঈশ্বর, তোমার ন্যায়বিচার দেদীপ্যমান হোক। |
| 2 |
| ওঠো, হে জগতের বিচারকর্তা; দাম্ভিকদের কাজের প্রতিফল তাদের দাও। |
| 3 |
| দুষ্টরা কত কাল, হে সদাপ্রভু, দুষ্টরা কত কাল উল্লাস করবে? |
| 4 |
| তারা অহংকারের বাক্য ঢেলে দেয়; অনিষ্টকারীরা সবাই গর্বে পরিপূর্ণ। |
| 5 |
| তারা তোমার লোকেদের চূর্ণ করে, হে সদাপ্রভু; তারা তোমার অধিকারের উপর অত্যাচার করে। |
| 6 |
| তারা বিধবা আর বিদেশিদের নাশ করে; তারা অনাথদের হত্যা করে। |
| 7 |
| তারা বলে, “সদাপ্রভু দেখেন না; যাকোবের ঈশ্বর বিবেচনা করেন না।” |
| 8 |
| হে লোকেদের মধ্যে বসবাসকারী শুভ বুদ্ধিহীনেরা, বিবেচনা করো; হে মূর্খেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে? |
| 9 |
| যিনি কান তৈরি করেছেন তিনি কি শুনবেন না? যিনি চোখ নির্মাণ করেছেন তিনি কি দেখবেন না? |
| 10 |
| যিনি সমস্ত জাতিকে শাসন করেন তিনি কি শাস্তি দেবেন না? যিনি মানবজাতিকে শিক্ষা দেন তাঁর কি জ্ঞানের অভাব? |
| 11 |
| সদাপ্রভু মানুষের সব সংকল্প জানেন; তিনি জানেন যে তারা তুচ্ছ। |
| 12 |
| হে সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যাকে তুমি শাসন করেছ, যাকে তুমি তোমার বিধান থেকে শিক্ষা দিয়েছ; |
| 13 |
| তুমি তাদের বিপদের দিন থেকে মুক্তি দিয়েছ, যতদিন না পর্যন্ত দুষ্টদের বন্দি করার জন্য এক গর্ত খোঁড়া হচ্ছে। |
| 14 |
| কারণ সদাপ্রভু তাঁর ভক্তজনদের পরিত্যাগ করবেন না; তিনি কখনও তাঁর অধিকার পরিত্যাগ করবেন না। |
| 15 |
| ন্যায়ের উপর ভিত্তি করে বিচার আবার স্থাপিত হবে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ তারা সকলে তা অনুসরণ করবে। |
| 16 |
| কে আমার পক্ষ নিয়ে দুষ্টদের বিরুদ্ধে দাঁড়াবে? কে অনিষ্টকারীদের বিরুদ্ধে আমার পক্ষ নেবে? |
| 17 |
| সদাপ্রভু যদি আমাকে সাহায্য না করতেন, তবে হয়তো আমি অচিরেই মৃত্যুর নীরবতায় বাস করতাম। |
| 18 |
| যখন আমি বলেছিলাম, “আমার পা পিছলে যাচ্ছে,” তোমার অবিচল প্রেম, হে সদাপ্রভু, আমার সহায়তা করেছিল, |
| 19 |
| যখন দুশ্চিন্তা আমার অন্তরে গভীর হয়েছিল, তোমার সান্ত্বনা আমাকে আনন্দ দিয়েছিল। |
| 20 |
| অসৎ সিংহাসন কি তোমার সঙ্গী হতে পারে— এমন সিংহাসন যা নিজের আদেশে দুর্দশা নিয়ে আসে? |
| 21 |
| দুষ্টরা ধার্মিকদের বিরুদ্ধে দল বাঁধে আর নির্দোষদের মৃত্যুদণ্ড দেয়। |
| 22 |
| কিন্তু সদাপ্রভু আমার উচ্চদুর্গ হয়েছেন, এবং আমার ঈশ্বর আমার আশ্রয় শৈল হয়েছেন। |
| 23 |
| তাদের পাপের প্রতিফল তিনি তাদের দেবেন আর তাদের দুষ্টতার জন্য তাদের ধ্বংস করবেন; সদাপ্রভু আমাদের ঈশ্বর তাদের ধ্বংস করবেন। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibcv/psalms/094.mp3
150
94