পবিএ বাইবেল
|
| 1 |
| এস, আমরা প্রভু পরমেশ্বরের জয়গান গাই, আমাদের ত্রাণকর্তার উদ্দেশে করি হর্ষধ্বনি। |
| 2 |
| এস, কৃতজ্ঞচিত্তে আমরা তাঁর কাছে যাই, তাঁর প্রশংসাগানে হই মুখরিত। |
| 3 |
| প্রভু পরমেশ্বর মহান ঈশ্বর, সকল দেবতার উপরে তিনিই মহান রাজা। |
| 4 |
| গভীরতম স্থান থেকে উচ্চতম পর্বত শৃঙ্গ পর্যন্ত সমগ্র পৃথিবী তাঁর অধিকারে। |
| 5 |
| সমুদ্র তাঁর, কারণ তিনিই তার স্রষ্টা, স্থলভূমিও তাঁরই হাতে গড়া। |
| 6 |
| এস, আমরা প্রণিপাত করি, হই প্রণত, আমাদের স্রষ্টা প্রভু পরমেশ্বরের সম্মুখে হই নতজানু। |
| 7 |
| কারণ তিনি আমাদের ঈশ্বর, আমরা তাঁর চারণের প্রজা, তিনি সযত্নে পালন করেন আমাদের। তোমরা আজই তাঁর রবে কর্ণপাত কর। |
| 8 |
| মরুপ্রান্তর পার হয়ে আসার সময় মরিবা ও মাস্সায় সেদিন তোমরা যেমন করেছিলে তেমন ভাবে হৃদয় কঠিন করো না তোমরা। |
| 9 |
| সেদিন তােমাদের পিতৃপুরুষেরা আমাকে পরীক্ষা করেছিল, আমার কার্যকলাপ দেখার পরও আমাকে যাচাই করেছিল তারা। |
| 10 |
| চল্লিশ বছর ধরে এই প্রজন্মের উপর ছিল আমার তীব্র অসন্তোষ, আমি বলেছিলাম: এদের চিত্ত বিভ্রান্ত। এরা জানে না আমার পথ। |
| 11 |
| তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম, আমার শান্তি ও বিশ্রাম থেকে এরা হবে চিরতরে বঞ্চিত । |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/psalms/095.mp3
150
95