বাংলা বাইবেল 2006
|
| 1 |
| প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও! সারা পৃথিবীকে প্রভুর উদ্দেশ্যে গেয়ে উঠতে দাও| |
| 2 |
| প্রভুর উদ্দেশ্যে গান গাও এবং তাঁর নামকে ধন্য কর! আনন্দ সংবাদ ছড়িয়ে দাও! যিনি প্রতিদিন আমাদের রক্ষা করেন তাঁর কথা বল! |
| 3 |
| লোকেদের বল যে ঈশ্বর সত্যিই বিস্ময়কর| ঈশ্বর যে সব আশ্চর্য্য কার্য করেন তা সর্বত্র মানুষকে বল| |
| 4 |
| প্রভু মহান এবং প্রশংসার যোগ্য| অন্য যে কোন “দেবতার” চেয়ে তিনি অনেক বেশী ভয়ঙ্কর| |
| 5 |
| অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র| কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন| |
| 6 |
| তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে| ঈশ্বরের পবিত্র মন্দিরে শক্তি ও সৌন্দর্য্য দুই-ই আছে| |
| 7 |
| হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর এবং প্রভুকে মহিমান্বিত কর| |
| 8 |
| প্রভুর নামের প্রশংসা কর| তোমাদের নৈবেদ্য নাও এবং মন্দিরে যাও| |
| 9 |
| তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও| পৃথিবীর সমগ্র জনগণ, তাঁর উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জানাও| |
| 10 |
| জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও যে প্রভু রাজা! তাহলে বিশ্ব ধ্বংস হবে না| অতএব প্রভু ন্যায়পরায়ণতার সঙ্গে লোকদের বিচার করেন| |
| 11 |
| হে স্বর্গলোক–সুখী হও! হে পৃথিবী–উল্লসিত হও! সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিৎকার করে ওঠো! |
| 12 |
| ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও! হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও! |
| 13 |
| খুশী হও, কারণ প্রভু আসছেন| পৃথিবীকে শাসন করার জন্য প্রভু আসছেন| ন্যায় বিচার ও সত্যপথে তিনি পৃথিবীকে শাসন করবেন| |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/psalms/096.mp3
150
96