×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৯৭

1
মাবুদই বাদশাহ্‌; দুনিয়া আনন্দ করুক, দূর-দূরান্তের অসংখ্য দ্বীপ খুশী হোক।
2
তাঁর চারপাশে মেঘ ও অন্ধকার দিয়ে ঘেরা; সততা ও ন্যায়বিচারের উপর তাঁর সিংহাসন দাঁড়িয়ে আছে।
3
তাঁর আগে আগে চলছে আগুন; সেই আগুন তাঁর চারদিকের সব শত্রুদের পুড়িয়ে ফেলছে।
4
তাঁর বিদ্যুতের ঝলকে জগৎ আলোময় হয়েছিল; তা দেখে দুনিয়া কেঁপেছিল।
5
মাবুদের সামনে, সমস্ত দুনিয়ার মালিকের সামনে পাহাড়-পর্বত মোমের মত গলে গিয়েছিল।
6
আসমান তাঁর ন্যায়ের কথা ঘোষণা করছে, আর সমস্ত জাতি তাঁর গৌরব দেখছে।
7
যারা মূর্তিপূজা করে আর দেব-দেবী নিয়ে বড়াই করে তারা সবাই লজ্জায় পড়ুক; মাবুদের সামনে দেব-দেবী সেজদা করুক।
8
হে মাবুদ, তোমার ন্যায়বিচারের কথা শুনে সিয়োন আনন্দিত হয়েছে, এহুদার গ্রামগুলো খুশী হয়েছে।
9
হে মাবুদ, তুমি সমস্ত দুনিয়ার আল্লাহ্‌তা’লা; সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।
10
যারা মাবুদকে মহব্বত করে তারা অন্যায়কে ঘৃণা করুক; তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন আর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন।
11
আল্লাহ্‌ভক্তদের জীবনে নূর দেওয়া হয়, আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়।
12
হে আল্লাহ্‌ভক্ত লোকেরা, মাবুদই যেন তোমাদের আনন্দের বিষয় হন। তোমরা তাঁর পবিত্রতার প্রশংসা কর।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন