বাংলা বাইবেল 2006
|
| 1 |
| প্রভুই রাজা| তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও| করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন| তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও| |
| 2 |
| সিয়োনে প্রভু মহান! সমগ্র জাতির ওপরে তিনি একজন মহান নেতা| |
| 3 |
| সমস্ত লোক আপনার প্রশংসা করুক| ঈশ্বরের নাম ভীতিপ্রদ| ঈশ্বরই পবিত্র| |
| 4 |
| শক্তিশালী রাজা ন্যায় বিচার পছন্দ করে| ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন| আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন| |
| 5 |
| আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর এবং তাঁর পবিত্র পাদপীঠে উপাসনা কর| |
| 6 |
| মোশি ও হারোণ তাঁর বহু যাজকদের মধ্যে দু’জন এবং শমূয়েলও তাঁর নাম উচ্চারণকারীদের একজন| ওরা প্রভুর কাছে প্রার্থনা করেছিলো এবং প্রভু ওদের উত্তর দিয়েছেন| |
| 7 |
| দীর্ঘ মেঘের ভেতর থেকে ঈশ্বর কথা বলেছেন| ওরাও তাঁর আজ্ঞাগুলো পালন করেছিল| ঈশ্বর ওদের বিধি প্রদান করেছিলেন| |
| 8 |
| প্রভু, আমাদের ঈশ্বর, আপনি ওদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন| আপনি ওদের দেখিয়েছেন যে আপনিই ক্ষমাশীল ঈশ্বর এবং মানুষ মন্দ কাজ করে বলে আপনি মানুষকে শাস্তি দেন| |
| 9 |
| আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর| তাঁর পবিত্র পর্বতের দিকে মাথা নত কর এবং তাঁর উপাসনা কর| প্রভু আমাদের ঈশ্বর, সত্যিই পবিত্র! |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/psalms/099.mp3
150
99