বাংলা বাইবেল
|
| 1 |
| ইসরাইলের পুত্ররা, যাঁরা সপরিবারে ইয়াকুবের সঙ্গে মিসর দেশে গিয়েছিলেন, তাঁদের নাম হচ্ছে— |
| 2 |
| রূবেণ, শিমিয়োন, লেবি, এহুদা, |
| 3 |
| ইষাখর, সবূলূন, বিন্ইয়ামীন, |
| 4 |
| দান, নপ্তালি, গাদ ও আশের। |
| 5 |
| ইয়াকুবের বংশ থেকে উৎপন্ন মোট সত্তর জন ছিল এবং ইউসুফ মিসরেই ছিলেন। |
| 6 |
| পরে ইউসুফ, তাঁর ভাইয়েরা ও সমসাময়িক সমস্ত লোক ইন্তেকাল করলো। |
| 7 |
| আর বনি-ইসরাইলরা ফলবান হল, অনেক বৃদ্ধি লাভ করলো ও বহুবংশ হয়ে উঠলো। তারা ভীষণ শক্তিশালী হল এবং তাদের দ্বারা দেশ পরিপূর্ণ হল। |
| 8 |
| পরে মিসরের ক্ষমতায় এক জন নতুন বাদশাহ্ অধিষ্ঠিত হলেন, তিনি ইউসুফের বিষয় কিছুই জানতেন না। |
| 9 |
| তিনি তাঁর লোকদের বললেন, দেখ, আমাদের চেয়ে বনি-ইসরাইলরা সংখ্যায় অনেক বেশি ও বলবান; |
| 10 |
| এসো, আমরা তাদের সঙ্গে কৌশলপূর্ণ আচরণ করি। অন্যথায় তারা বেড়ে উঠবে এবং যুদ্ধ উপস্থিত হলে তারাও দুশমনদের পক্ষে যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই দেশ থেকে চলে যাবে। |
| 11 |
| অতএব কঠিন পরিশ্রম দ্বারা তাদেরকে জুলুম করার জন্য তারা তাদের উপরে শাসকদেরকে নিযুক্ত করলো। তারা ফেরাউনের জন্য ভাণ্ডার নগর পিথোম ও রামিষেষ নামে দু’টি নগর নির্মাণ করলো। |
| 12 |
| কিন্তু তারা শাসকদের দ্বারা যতই নির্যাতিত হতে লাগল, ততই বৃদ্ধি পেতে ও চারদিকে ছড়িয়ে পড়তে লাগল; ফলে বনি-ইসরাইলদের বিষয়ে তাদের মনে ভীষণ ভয় হল। |
| 13 |
| আর মিসরীয়েরা নিষ্ঠুরতার সঙ্গে বনি-ইসরাইলদের দ্বারা গোলামীর কাজ করাতে লাগল; |
| 14 |
| তারা কাদা, ইট ও ক্ষেতের সমস্ত কাজে কঠিন গোলামীর কাজ দ্বারা তাদের প্রাণ অতিষ্ঠ করতে লাগল। ওরা তাদের দ্বারা যেসব গোলামীর কাজ করাতো সে সব করতে গিয়ে সাংঘাতিক নির্দয় ব্যবহার করতো। |
| 15 |
| পরে মিসরের বাদশাহ্ শিফ্রা ও পূয়া নামে দু’জন ইবরানী ধাত্রীকে এই কথা বললেন, |
| 16 |
| যে সময়ে তোমরা ইবরানী স্ত্রীলোকদের সন্তান প্রসব করাবে ও তাদেরকে প্রসব করবার সময় দেখবে, যদি পুত্র-সন্তান হয় তবে তাকে হত্যা করবে; আর যদি কন্যা হয় তবে তাকে জীবিত রাখবে। |
| 17 |
| কিন্তু ঐ ধাত্রীরা আল্লাহ্কে ভয় করতো বলে মিসরের বাদশাহ্র হুকুম পালন না করে পুত্র-সন্তানদের জীবিত রাখতো। |
| 18 |
| তাই মিসরের বাদশাহ্ সেই ধাত্রীদের ডেকে এনে বললেন, এই কাজ কেন করেছ? পুত্র-সন্তানদেরকে কেন জীবিত রাখছো? ধাত্রীরা ফেরাউনকে জবাবে বললো, |
| 19 |
| ইবরানী স্ত্রীলোকেরা মিসরীয় স্ত্রীলোকদের মত নয়। তারা বলবতী; তাদের কাছে ধাত্রী যাবার আগেই তারা প্রসব করে। |
| 20 |
| এতে আল্লাহ্ ঐ ধাত্রীদের মঙ্গল করলেন এবং লোকেরা বৃদ্ধি পেয়ে খুব শক্তিশালী হল। |
| 21 |
| সেই ধাত্রীরা আল্লাহ্কে ভয় করতো বলে তিনি তাদের বংশ বৃদ্ধি করলেন। |
| 22 |
| পরে ফেরাউন তাঁর সমস্ত লোককে এই হুকুম দিলেন, তোমরা ইবরানীদের নবজাত প্রত্যেক পুত্র-সন্তানকে নদীতে নিক্ষেপ করবে কিন্তু প্রত্যেক কন্যাকে জীবিত রাখবে। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/exodus/001.mp3
40
1