প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি ফারাও-এর কাছে যাও, কারণ এদের কাছে আমার অলৌকিক কাজ প্রদর্শনের জন্যই আমি ফারাও ও তার পারিষদবর্গের বোধশক্তি বিকল করে দিয়েছি।
মিশরীদের মাঝে অলৌকিক কীর্তিসাধন করে কিভাবে আমি তাদের হাস্যাস্পদ করেছি সেকথা তোমরা তোমাদের সন্তান সন্ততিদের কাছে বলবে। এতেই তোমরা সকলে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
মোশি ও হারোণ ফারাও-এর কাছে গিয়ে বললেন, ইসরায়েলীদের আরাধ্য প্রভু পরমেশ্বর আপনাকে বলেছেন, আর কতকাল তুমি আমার অবাধ্য হয়ে চলবে? আমার প্রজাদের ছেড়ে দাও, তারা আমার উপাসনা করবে।
তারা সারা দেশ এমন ভাবে ছেয়ে ফেলবে যে মাটি পর্যন্ত দেখা যাবে না। শিলাবৃষ্টির পরেও যা কিছু অবশিষ্ট রয়েছে সবই তারা খেয়ে ফেলবে। দেশের গাছপালা সব তারা গ্রাস করবে।
তোমার প্রাসাদ, পারিষদবর্গ ও মিশরবাসী সকলের ঘরবাড়ী পঙ্গপালে ছেয়ে যাবে। তোমাদের পিতৃপুরুষ কিংবা তাদেরও পিতৃপুরুষেরা কেউ এদেশে এমন ঘটনা কখনও দেখনি। —এই কথা বলে মোশি ফারাও-এর কাছ থেকে চলে গেলেন।
ফারাও-এর পারিষদবর্গ বললেন, আর কতদিন এই লোকটির ফাঁদে পড়ে আমাদের দূর্ভোগ সহ্য করতে হবে? আপনি এই লোকগুলোকে ছেড়ে দিন, ওরা গিয়ে ওদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসনা করুক। আপনি কি দেখতে পাচ্ছেন না এদের জন্য মিশর ধ্বংস হতে চলেছে?
মোশি বললেন, আমাদের ছেলেবুড়ো সকলেই যাবে। আমাদের ছেলেমেয়ে, ছাগল-ভেড়া-গরু সব কিছুই সঙ্গে নিয়ে যেতে হবে কারণ প্রভু পরমেশ্বরের উদ্দেশে আমাদের উৎসব করতে হবে।
প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও, তাহলে পঙ্গপালের ঝাঁক এসে মিশরে সমস্ত উদ্ভিদ এবং শিলাবৃষ্টির পরেও শস্যের যা কিছু অবশিষ্ট আছে, সব গ্রাস করবে।
মোশি তাঁর লাঠি বাড়িয়ে ধরলেন আর প্রভু পরমেশ্বর সারা দিন ও সারা রাত ধরে মিশরের উপর দিয়ে পূবালী বাতাস বওয়ালেন। পরের দিন সকালে পূবালী বাতাসের সঙ্গে পঙ্গপালের ঝাঁক উড়ে এল।
পঙ্গপালে ছেয়ে যাওয়ায় দেশের মাটি কালো হয়ে গেল। শিলাবৃষ্টির পরে দেশে উদ্ভিদ ও গাছের ফল যা কিছু অবশিষ্ট ছিল সবই তারা খেয়ে ফেলল। সারা মিশরে গাছে বা মাঠে কোথাও সবুজ বলতে আর কিছু রইল না।
প্রভু পরমেশ্বর তখন বাতাসের গতি পরিবর্তন করে দিলেন এবং পশ্চিম দিক থেকে প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত করলেন, ফলে পঙ্গপালের ঝাঁক গিয়ে লোহিত সাগরে পড়ল। সারা মিশরে একটি পঙ্গপালও আর রইল না।
ফারাও তখন মোশিকে ডেকে বললেন, তোমরা প্রভুর আরাধনা করতে যেতে পার, তোমাদের স্ত্রী ও শিশুসন্তানদেরও সঙ্গে নিতে পার, তবে গরু ও ভেড়ার পাল এখানে রেখে যেতে হবে।
কিন্তু না, আমাদের পশুপালও আমাদের সঙ্গেই যাবে। একটি পশুও রেখে যাওয়া চলবে না। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য আমাদের পাল থেকে পশু উৎসর্গ করার দরকার হতে পারে। সেখানে না যাওয়া পর্যন্ত আমরা নিজেরাই জানতে পারছি না কিভাবে প্রভু পরমেশ্বরের আরাধনা করা হবে।