পবিএ বাইবেল
|
| 1 |
| প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি আরও একবার ফারাও এবং মিশরীদের বিরুদ্ধে আঘাত হানব, তার পরে সে তোমাদের মুক্তি দেবে। সেই সময় সে তোমাদের সকলকে এখান থেকে তাড়িয়ে দেবে। |
| 2 |
| তুমি এখন ইস্রায়েলীদের বল যে প্রত্যেক পুরুষ ও নারী যেন তার প্রতিবেশীদের কাছ থেকে সোনা ও রূপোর অলঙ্কার চেয়ে নেয়। |
| 3 |
| প্রভু পরমেশ্বরের অনুগ্রহে ইসরায়েলীরা মিশরীদের প্রীতিভাজন হয়ে উঠল। ফারাও-এর পারিষদবর্গ ও দেশবাসী সকলের কাছেই মোশি একজন মহান ব্যক্তিরূপে পরিচিত হলেন। |
| 4 |
| মোশি ফারাও-এর দরবারে গিয়ে ঘোষণা করলেন, প্রভু পরমেশ্বর বলেছেন, নিশীথরাত্রে আমি মিশরীদের বিরুদ্ধে অভিযান করব, |
| 5 |
| আর তার ফল মিশরের সমস্ত প্রথমজাত সন্তান মারা যাবে। ফারাও-এর সিংহাসনের উত্তরাধিকারী তাঁর জ্যেষ্ঠ পুত্র থেকে শুরু করে যাঁতা পেষাই করে যে ক্রীতদাসী, তারও প্রথম সন্তান পর্যন্ত সকলেই মারা যাবে। পশুপালের মধ্যে প্রথমজাত পশুগুলিও মরে যাবে। |
| 6 |
| সারা মিশরে হাহাকার ও কান্নাকাটির এমন রোল উঠবে যা আগে কখনও হয়নি এবং পরেও কোনকালে হবে না। |
| 7 |
| কিন্তু ইসরায়েলীদের বিরুদ্ধে একটি কুকুরও ডাকবে না, তাদের মানুষ কিংবা পশু কারোই কোন ক্ষতি হবে না। আর এতেই তোমরা জানবে যে প্রভু পরমেশ্বর মিশরী ও ইসরায়েলীদের মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। |
| 8 |
| তখন আপনার এই অমাত্যবর্গ সকলেই এসে আমার কাছে প্রণিপাত করে বলবে, আপনি আপনার সমস্ত লোকজনকে নিয়ে এ দেশ ছেড়ে চলে যান। তারপর আমি চলে যাব। এই কথা বলে মোশি সক্রোধে ফারাও-এর দরবার ছেড়ে চলে গেলেন। |
| 9 |
| প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, ফারাও তোমাদের কথা শুনবে না, তাই আমাকে মিশরে আরও কিছু অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতে হবে। |
| 10 |
| মোশি ও হারোণ ফারাও-এর সামনে প্রভুর অলৌকিক ক্ষমতার নিদর্শনগুলি দেখালেন, কিন্তু প্রভু পরমেশ্বর ফারাও-এর হৃদয় কঠিন করে দেওয়ায় তিনি ইসরায়েলীদের দেশ ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিলেন না। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/exodus/011.mp3
40
11