তখন মূসা ও বনি-ইসরাইলেরা মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গাইলেন; তাঁরা বললেন, আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব; কেননা তিনি মহিমান্বিত হলেন, তিনি ঘোড়া ও ঘোড়সওয়ারদেরকে সমুদ্রে নিক্ষেপ করলেন।
দুশমন বলেছিল, আমি তাদের পিছনে তাড়া করবো, ওদের সঙ্গ ধরে, লুণ্ঠিত বস্তু ভাগ করে নেব; ওদের মধ্যে আমার অভিলাষ পূর্ণ হবে; আমি তলোয়ার উন্মুক্ত করবো, আমার হাত ওদের বিনাশ করবে।
ত্রাস ও আশংকা তাদের উপরে পড়ছে; তোমার বাহুবলে তারা পাথরের মত স্তব্ধ হয়ে আছে; যাবৎ, হে মাবুদ, তোমার লোকেরা উত্তীর্ণ না হয়, যাবৎ তোমার ক্রয় করা লোকেরা উত্তীর্ণ না হয়।
তুমি তাদেরকে নিয়ে যাবে, তোমার অধিকার-পর্বতে রোপণ করবে, হে মাবুদ, সেখানে তুমি তোমার পবিত্র স্থান প্রস্তুত করেছ; হে মাবুদ, সেখানে তোমার হাত পবিত্র স্থান স্থাপন করেছে।
কেননা ফেরাউনের ঘোড়াগুলো তাঁর সমস্ত রথ ও ঘোড়সওয়ারেরা সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করলো, আর মাবুদ সমুদ্রের পানি তাদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু বনি-ইসরাইলেরা শুকনো পথে সমুদ্রের মধ্য দিয়ে গমন করলো।
তাতে তিনি মাবুদের কাছে কান্নাকাটি করলেন, আর মাবুদ তাঁকে একটা গাছ দেখালেন। তিনি তা নিয়ে পানিতে নিক্ষেপ করলে পানি মিষ্ট হল। সেই স্থানে মাবুদ ইসরাইলের জন্য বিধান ও শাসন নিরূপণ করলেন এবং তাদের পরীক্ষা নিলেন।
আর বললেন, তুমি যদি তোমার আল্লাহ্ মাবুদের কথায় সর্তকতার সঙ্গে মনোযোগ দাও, তাঁর দৃষ্টিতে যা ন্যায্য তা-ই কর, তাঁর হুকুম মান্য কর ও তাঁর সমস্ত বিধি পালন কর তবে আমি মিসরীয়দের যে সমস্ত রোগে আক্রান্ত করেছিলাম, সেসব রোগ দ্বারা তোমাকে আক্রমণ করতে দেব না; কেননা আমি মাবুদ তোমার সুস্থতাকারী।