সমগ্র ইসরায়েলী সমাজ এলিম থেকে যাত্রা করে এলিম ও সিনাই পর্বতের মাঝামাঝি সীন প্রান্তরে এসে উপস্থিত হল। মিশর ছাড়ার পর দ্বিতীয় মাসের পনেরো তারিখে তারা সেখানে এসে পৌঁছাল।
তারা তাঁদের বলল, মিশরে থাকতেই প্রভু পরমেশ্বর যদি আমাদের মেরে ফেলতেন তাহলেই ভাল হত। সেখানে আমরা হাঁড়িভর্তি মাংস এবং ইচ্ছামত রুটি খেতে পেতাম। কিন্তু তোমরা আমাদের সকলকে অনাহারে মারার জন্য এই প্রান্তরে নিয়ে এসেছ।
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি আকাশ থেকে তোমাদের জন্য খাদ্য বর্ষণ করব। ইসরায়েলীরা প্রতিদিন মাঠে গিয়ে তাদের দৈনিক রসদ কুড়িয়ে আনবে। আমি তাদের পরীক্ষা করে দেখতে চাই, তারা আমার বিধান মেনে চলে কি না।
আর সকালে তোমরা দেখতে পাবে প্রভু পরমেশ্বরের মহিমা। তাঁর বিরুদ্ধে তোমাদের বিক্ষোভের কথা তিনি জানতে পেরেছেন। তোমাদের এই বিক্ষোভ আমাদের বিরুদ্ধে নয়, কারণ আমরা কিছুই নই।
মোশি আরও বললেন, তোমাদের অভিযোগের জবাবে প্রভু পরমেশ্বর যখন সন্ধ্যায় তোমাদের মাংস খাওয়াবেন এবং সকালে তোমাদের প্রাণভরে রুটি খাওয়াবেন তখন তোমরা একথা বুঝতে পারবে। আমরা কেউ নই, তোমাদের এই বিক্ষোভ আমাদের বিরুদ্ধে নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে।
আমি ইসরায়েলীদের অভিযোগ শুনেছি। তাদের তুমি বল, আজ সন্ধ্যায় তারা মাংস খেতে পাবে আর কাল সকালে তারা যত ইচ্ছা রুটি পাবে। তখন তোমরা জানবে যে আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের আরাধ্য ঈশ্বর।
কিন্তু ওমেরের মাপে হিসেব করার পর দেখা গেল যারা বেশী কুড়িয়েছিল তাদের উদ্বৃত্ত কিছু হল না এবং যারা কম কুড়িয়েছিল তাদেরও কিছু কম পড়ল না। যার যতটা প্রয়োজন তার সংগ্রহের পরিমাণ দাঁড়াল তা-ই।
কেউ কেউ মোশির কথা না শুনে পরের দিন পর্যন্ত ঐ খাদ্যের কিছুটা রেখে দিল। কিন্তু পরদিন সকালে দেখা গেল, তাতে পোকা ধরেছে এবং দুর্গন্ধ হয়েছে। মোশি তাদের উপর খুব রাগ করলেন।
মোশি তাদের বললেন, প্রভু পরমেশ্বরের নির্দেশ হচ্ছে এই: আগামীকাল কর্মবিরতির দিন, প্রভু পরমেশ্বরের উদ্দেশে পালনীয় পবিত্র বিশ্রাম দিন। অতএব আজ তোমরা রুটি তরকারী যা দরকার তৈরী করে নাও। আজকের উদ্বৃত্ত যা থাকবে তা আগামীকালের জন্য রেখে দেবে।
মনে রেখ, আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের জন্য বিশ্রামদিন নির্দিষ্ট করে দিয়েছি। সেইজন্যই আমি ষষ্ঠ দিনে দুদিনের খাদ্য দিয়ে থাকি। সপ্তম দিনে যে যেখানে আছে সেখানেই থাকবে, ঘর থেকে কেউ বার হবে না।
মোশি বললেন, প্রভু পরমেশ্বরের আদেশ: তোমরা একটি পাত্রে এক ওমের পরিমাণ মান্না সংরক্ষণ করে রাখবে তোমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। তারা যেন দেখতে পায়, মিশর থেকে তোমাদের উদ্ধার করে আনার সময় আমি প্রান্তরে তোমাদের কি ধরণের খাদ্য দিয়েছিলাম।
ইসরায়েলীরা বসতি স্থাপন করার যোগ্য কোন দেশে না পৌঁছান পর্যন্ত চল্লিশ বছর ধরে মান্না খেয়েছিল। কনান দেশের সীমান্তে না পৌঁছান পর্যন্ত মান্নাই ছিল তাদের খাদ্য।