কিন্তু সপ্তম বছরে তাকে বিশ্রাম দিও, ফেলে রেখো; তাতে তোমার স্বজাতির দরিদ্ররা খেতে পাবে। আর তারা যা অবশিষ্ট রাখে তা মাঠের পশুতে খাবে। তোমার আঙ্গুর-ক্ষেতের ও জলপাই গাছের বিষয়েও সেরকম করো।
তুমি ছয় দিন তোমার কাজ করো কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করো; যেন তোমার গরু ও গাধা বিশ্রাম পায় এবং তোমার বাড়িতে জন্মেছে এমন বাঁদীর পুত্র ও বিদেশী লোকের প্রাণ জুড়ায়।
খামিহীন রুটির ঈদ পালন করো; আমার হুকুম অনুসারে, নির্ধারিত সময়ে, আবীব মাসে সাতদিন খামিহীন রুটি ভোজন করো, কেননা এই মাসে তুমি মিসর দেশ থেকে বের হয়ে এসেছ। আর কেউ খালি হাতে আমার কাছে উপস্থিত না হোক।
তুমি তাদের দেবতাদের কাছে সেজ্দা করো না এবং তাদের সেবা করো না ও তাদের কাজের মত কাজ করো না; কিন্তু তাদেরকে সমূলে উৎপাটন করো এবং তাদের সমস্ত স্তম্ভ ভেঙে ফেলো।
আর লোহিত সাগর হতে ফিলিস্তিনীদের সমুদ্র পর্যন্ত এবং মরুভূমি হতে ফোরাত নদী পর্যন্ত তোমার সীমা নিরূপণ করবো; কেননা আমি সেই দেশবাসীদেরকে তোমার হাতে তুলে দেব এবং তুমি তোমার সম্মুখ থেকে তাদেরকে তাড়িয়ে দেবে।
তারা তোমার দেশে বাস করবে না, অন্যথায় তারা আমার বিরুদ্ধে তোমাকে গুনাহ্ করাবে; কেননা তুমি যদি তাদের দেবতাদের সেবা কর তবে তা অবশ্যই তোমার ফাঁদস্বরূপ হবে।