বাংলা বাইবেল
|
| 1 |
| আর তিনি মূসাকে বললেন, তুমি, হারুন, নাদব, অবীহূ এবং ইসরাইলের প্রাচীনদের সত্তর জন, তোমরা মাবুদের কাছে উঠে এসো, আর দূরে থেকে সেজ্দা কর। |
| 2 |
| কেবল মূসা মাবুদের কাছে আসবে কিন্তু ওরা কাছে আসবে না; আর লোকেরা তার সঙ্গে উপরে উঠবে না। |
| 3 |
| তখন মূসা এসে লোকদেরকে মাবুদের সমস্ত কালাম ও সমস্ত অনুশাসন বললেন, তাতে সমস্ত লোক একস্বরে জবাবে বললো, মাবুদ যে সমস্ত কথা বললেন, আমরা সমস্তই পালন করবো। |
| 4 |
| পরে মূসা মাবুদের সমস্ত কালাম লিখলেন এবং খুব ভোরে উঠে পর্বতের পাদদেশে একটি কোরবানগাহ্ ও ইসরাইলের বারো বংশানুসারে বারোটি স্তম্ভ নির্মাণ করলেন। |
| 5 |
| আর তিনি বনি-ইসরাইলদের যুবকদেরকে পাঠালে তারা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী হিসেবে ষাঁড়গুলোকে কোরবানী করলো। |
| 6 |
| তখন মূসা তার অর্ধেক রক্ত নিয়ে থালায় রাখলেন এবং অর্ধেক রক্ত কোরবানগাহ্র উপরে ছিটিয়ে দিলেন। |
| 7 |
| আর তিনি নিয়ম-কিতাবখানি নিয়ে লোকদের কাছে পাঠ করলেন; তাতে তারা বললো, মাবুদ যা যা বললেন, আমরা সমস্তই পালন করবো ও মেনে চলবো। |
| 8 |
| পরে মূসা সেই রক্ত নিয়ে লোকদের উপরে ছিটিয়ে দিয়ে বললেন, দেখ, এই সেই নিয়মের রক্ত, যা মাবুদ তোমাদের সঙ্গে এসব কালাম অনুযায়ী স্থির করেছেন। |
| 9 |
| তখন মূসা ও হারুন, নাদব ও অবীহূ এবং ইসরাইলের প্রাচীন ব্যক্তিদের মধ্য থেকে সত্তর জন উঠে গেলেন; |
| 10 |
| আর তাঁরা ইসরাইলের আল্লাহ্কে দর্শন করলেন; তাঁর চরণতলের স্থান নীলকান্তমণি-নির্মিত শিলা-স্তরের কাজের মত এবং নির্মলতায় সাক্ষাৎ আসমানের মত ছিল। |
| 11 |
| আর তিনি বনি-ইসরাইলদের নেতৃবর্গের উপর হাত ওঠালেন না, বরং তাঁরা আল্লাহ্কে দর্শন করে ভোজন পান করলেন। |
| 12 |
| আর মাবুদ মূসাকে বললেন, তুমি পর্বতে আমার কাছে উঠে এসে এই স্থানে থাকো, তাতে আমি দু’খানা পাথরের ফলক এবং আমার লেখা শরীয়ত ও হুকুম তোমাকে দেব, যেন তুমি লোকদেরকে শিক্ষা দিতে পার। |
| 13 |
| পরে মূসা ও তাঁর পরিচারক ইউসা উঠলেন এবং মূসা আল্লাহ্র পর্বতে উঠলেন। |
| 14 |
| আর তিনি প্রাচীনদের বললেন, আমরা যতক্ষণ তোমাদের কাছে ফিরে না আসি, ততক্ষণ তোমরা আমাদের অপেক্ষায় এই স্থানে থাকো; আর দেখ, হারুন ও হূর তোমাদের কাছে রইলেন; কারো কোন বিবাদের কথা উপস্থিত হলে সে যেন তাঁদের কাছে যায়। |
| 15 |
| মূসা যখন পর্বতে উঠলেন, তখন মেঘে পর্বত আচ্ছন্ন ছিল। |
| 16 |
| আর তুর পর্বতের উপরে মাবুদের মহিমা অবস্থান করছিল। পর্বতটি ছয় দিন মেঘাচ্ছন্ন রইলো; পরে সপ্তম দিনে তিনি মেঘের মধ্য থেকে মূসাকে ডাকলেন। |
| 17 |
| আর বনি-ইসরাইলদের দৃষ্টিতে মাবুদের মহিমা পর্বতের চূড়ায় গ্রাসকারী আগুনের মত প্রকাশিত হল। |
| 18 |
| আর মূসা মেঘের মধ্যে প্রবেশ করে পর্বতে উঠলেন। মূসা চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পর্বতে অবস্থান করলেন। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/exodus/024.mp3
40
24