আর দেখ, আমি দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াবকে তার সহকারী করে দিলাম এবং সমস্ত দক্ষ লোকের অন্তরে বিজ্ঞতা দিলাম। অতএব আমি তোমাকে যা যা হুকুম করেছি, সেসব তারা তৈরি করবে;
তোমরা অবশ্য আমার বিশ্রামবার পালন করবে; কেননা তোমাদের পুরুষানুক্রমে আমার ও তোমাদের মধ্যে এই একটি চিহ্ন রইলো, যেন তোমরা জানতে পার যে, আমিই তোমাদের পবিত্রকারী মাবুদ,
অতএব তোমরা বিশ্রামবার পালন করবে, কেননা তোমাদের জন্য সেদিন পবিত্র; যে কেউ সেদিন নাপাক করবে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে; কারণ যে কেউ ঐ দিনে কাজ করবে, সে তার লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।