পর্বত থেকে নামতে মূসার বিলম্ব হচ্ছে দেখে লোকেরা হারুনের কাছে একত্র হয়ে বললো, উঠুন, আমাদের অগ্রগামী হবার জন্য আমাদের জন্য দেবতা তৈরি করুন, কেননা যে মূসা মিসর দেশ থেকে আমাদেরকে বের করে এনেছেন, সেই ব্যক্তির কি হয়েছে তা আমরা জানি না।
তখন তিনি তাদের হাত থেকে তা গ্রহণ করে শিল্পাস্ত্রে গঠন করলেন এবং একটি ছাঁচে ঢালা বাছুর নির্মাণ করলেন। তখন লোকেরা বলতে লাগল, হে ইসরাইল, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ থেকে তোমাকে বের করে এনেছেন।
আমি তাদেরকে যে পথে চলবার হুকুম দিয়েছি, তারা শীঘ্রই সেই পথ থেকে সরে গেছে; তারা নিজেদের জন্য একটি ছাঁচে ঢালা বাছুর তৈরি করে তাকে সেজ্দা করেছে এবং তার উদ্দেশে কোরবানী করেছে ও বলেছে, হে ইসরাইল, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ থেকে তোমাকে বের করে এনেছেন।
তখন মূসা তাঁর আল্লাহ্ মাবুদকে বিনয় করে বললেন, হে মাবুদ, তোমার যে লোকদেরকে তুমি মহাপরাক্রম ও বলবান হাতে মিসর দেশ থেকে বের করেছ, তাদের বিরুদ্ধে তোমার ক্রোধ কেন প্রজ্বলিত হবে?
মিসরীয়েরা কেন বলবে, অনিষ্টের জন্য, পর্বতময় অঞ্চলে তাদেরকে বিনষ্ট করতে ও দুনিয়া থেকে লোপ করতে, তিনি তাদেরকে বের করে এনেছেন? তুমি নিজের প্রচণ্ড ক্রোধ সংবরণ কর ও তোমার লোকদের অনিষ্টের সিদ্ধান্ত থেকে ক্ষান্ত হও।
তুমি নিজের গোলাম ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবকে স্মরণ কর, যাঁদের কাছে তুমি নিজের নামের কসম খেয়ে বলেছিলে, আমি আসমানের তারাগুলোর মত তোমাদের বংশবৃদ্ধি করবো এবং এই যে সমস্ত দেশের কথা বললাম তা তোমাদের বংশকে দেব, তারা চিরকালের জন্য তা অধিকার করবে।
পরে মূসা শিবিরের কাছে আসলে পর ঐ বাছুর এবং নাচানাচি দেখতে পেলেন। তাতে তিনি ক্রোধে প্রজ্বলিত হয়ে পর্বতের তলে তাঁর হাত থেকে সেই দু’খানা পাথরের ফলক নিক্ষেপ করে ভেঙে ফেললেন।
তারা আমাকে বললো, আমাদের অগ্রগামী হবার জন্য আমাদের জন্য দেবতা তৈরি করুন, কেননা যে মূসা মিসর দেশ থেকে আমাদেরকে বের করে এনেছেন, সেই ব্যক্তির কি হল তা আমরা জানি না।
তিনি তাদেরকে বললেন, মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ কোমরে তলোয়ার বাঁধ ও শিবিরের মধ্য দিয়ে এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত যাতায়াত কর এবং প্রত্যেক জন আপন আপন ভাই, বন্ধু ও প্রতিবেশীকে হত্যা কর।
এখন যাও, আমি যে দেশের বিষয়ে তোমাকে বলেছি, সেই দেশে লোকদেরকে নিয়ে যাও। দেখ, আমার ফেরেশতা তোমার আগে আগে যাবেন কিন্তু আমি প্রতিফলের দিনে তাদের গুনাহ্র প্রতিফল দেব।