পরে মাবুদ মূসাকে বললেন, তুমি আগের মত দু’টি পাথরের ফলক খোদাই করে প্রস্তুত কর; প্রথম যে দু’টি ফলক তুমি ভেঙে ফেলেছ, তাতে যা যা লেখা ছিল, সেসব কথা আমি এই দু’টি ফলকে লিখবো।
পরে মূসা প্রথম পাথরের মত দু’টি পাথরের ফলক খোদাই করলেন এবং মাবুদের হুকুম অনুসারে খুব ভোরে উঠে তুর পর্বতের উপরে গেলেন ও সেই দু’টি পাথরের ফলক হাতে করে নিলেন।
হাজার হাজার পুরুষ পর্যন্ত অটল মহব্বত রক্ষাকারী। অপরাধের, অধর্মের ও গুনাহ্র ক্ষমাকারী; তবুও তিনি অবশ্য গুনাহ্র দণ্ড দেন; পুত্র পৌত্রদের উপরে, তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত, তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান।’
আর বললেন, হে মালিক, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করে থাকি তবে আরজ করি, মালিক, আমাদের মধ্যবর্তী হয়ে গমন কর, কারণ এরা একগুঁয়ে জাতি। তুমি আমাদের অপরাধ ও গুনাহ্ মাফ করে তোমার অধিকারের জন্য আমাদেরকে গ্রহণ কর।
তখন তিনি বললেন, দেখ, আমি একটি নিয়ম করি; সারা দুনিয়াতে ও যাবতীয় জাতির মধ্যে যে রকম কখনও করা হয় নি, এমন সমস্ত অলৌকিক কাজ আমি তোমার সমস্ত লোকের সাক্ষাতে করবো; তাতে যেসব লোকের মধ্যে তুমি আছ, তারা মাবুদের কাজ দেখবে, কেননা তোমার কাছে যা করবো, তা ভয়ঙ্কর।
কি জানি, তুমি সেই দেশবাসী লোকদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে; তা করলে যে সময়ে তারা নিজের দেবতাদের পিছনে চলে জেনা করে ও নিজের দেবতাদের কাছে কোরবানী করে, সেই সময়ে কেউ তোমাকে ডাকলে তুমি তার কোরবানীর জিনিস খাবে;
কিংবা তুমি তোমার পুত্রদের জন্য তাদের কন্যাদেরকে গ্রহণ করলে তাদের কন্যারা নিজের দেবতাদের পিছনে চলে জেনা করে তোমার পুত্রদেরকে তাদের দেবতাদের অনুগামী করে জেনা করাবে।
তুমি খামিহীন রুটির উৎসব পালন করবে। আবীব মাসের যে নির্ধারিত সময়ে যেরকম করতে তোমাকে হুকুম করেছি, সেভাবে তুমি সেই সাত দিন খামিহীন রুটি খাবে, কেননা সেই আবীব মাসে তুমি মিসর দেশ থেকে বের হয়ে এসেছিলে।
প্রথমজাত গাধার পরিবর্তে তুমি ভেড়ার বাচ্চা দিয়ে তাকে মুক্ত করবে; যদি মুক্ত না কর তবে তার গলা ভেঙ্গে দেবে। তোমার প্রথমজাত পুত্রদেরকে তুমি মুক্ত করবে। আর কেউ শুন্য হাতে আমার সম্মুখে উপস্থিত হবে না।
কেননা আমি তোমার সম্মুখ থেকে জাতিদেরকে, দূর করে দেব ও তোমার সীমা বাড়িয়ে দেব এবং তুমি বছরের মধ্যে তিনবার তোমার আল্লাহ্ মাবুদের সম্মুখে উপস্থিত হবার জন্য গমন করলে তোমার ভূমিতে কেউ লোভ করবে না।
সেই সময়ে মূসা চল্লিশ দিন আর চল্লিশ রাত সেখানে মাবুদের সঙ্গে অবস্থান করলেন, খাদ্য ও পানি গ্রহণ করলেন না; তিনি সেই দু’টি পাথরে উপর নিয়মের কালামগুলো অর্থাৎ দশটি হুকুম লিখলেন।
পরে মূসা দু’টি শরীয়ত-ফলক হাতে নিয়ে তুর পর্বত থেকে নামলেন; যখন পর্বত থেকে নামলেন, তখন, মাবুদের সঙ্গে আলাপে তাঁর মুখমণ্ডল যে উজ্জ্বল হয়েছিল, তা মূসা বুঝতে পারলেন না।
কিন্তু মূসা যখন মাবুদের সঙ্গে কথা বলতে ভিতরে তাঁর সম্মুখে যেতেন তখন এবং যতক্ষণ সেখানে থাকতেন ততক্ষণ সেই আবরণ খুলে রাখতেন। পরে যে সমস্ত হুকুম পেতেন, বের হয়ে বনি-ইসরাইলকে তা বলতেন।
মূসার মুখমণ্ডল উজ্জ্বল, এটা বনি-ইসরাইল তাঁর মুখের প্রতি দৃষ্টিপাত করে দেখতো। পরে মূসা মাবুদের সঙ্গে কথা বলতে যে পর্যন্ত না যেতেন, সেই পর্যন্ত তাঁর মুখে পুনর্বার আবরণ দিয়ে রাখতেন।