তাঁরা বললেন, ইবরানীদের আল্লাহ্ আমাদেরকে দর্শন দিয়েছেন; আমরা আরজ করি, আমাদের আল্লাহ্ মাবুদের উদ্দেশে পশু কোরবানী করার জন্য আমাদেরকে তিন দিনের পথ মরুভূমিতে যেতে দিন, অন্যথায় তিনি মহামারী কি তলোয়ার দ্বারা আমাদেরকে আক্রমণ করবেন।
কিন্তু আগে তাদের যত ইট তৈরি করার ভার ছিল, এখনও সেই ভার দাও; তার কিছুই কম করো না; কেননা তারা অলস, এজন্য কান্নাকাটি করে বলছে, আমরা আমাদের আল্লাহ্র উদ্দেশে পশু কোরবানী করতে যাই।
আর ফেরাউনের কার্যশাসকেরা বনি-ইসরাইলদের যে নেতৃ-বর্গকে তাদের উপরে রেখেছিল, তাদেরও প্রহার করা হল, আর বলা হল, তোমরা আগের মত ইট নির্মাণের বিষয়ে নিরূপিত কাজ আজ ও গতকাল কেন সমপূর্ণ কর নি?
তারা তাঁদেরকে বললো, মাবুদ তোমাদের প্রতি দৃষ্টিপাত করে বিচার করুন, কেননা তোমরা ফেরাউনের দৃষ্টিতে ও তাঁর কর্মকর্তাদের দৃষ্টিতে আমাদেরকে ঘৃণার পাত্র করে আমাদের প্রাণনাশ করার জন্য তাদের হাতে তলোয়ার তুলে দিয়েছ।