তবুও ফেরাউন তোমাদের কথায় মনোযোগ দেবে না; আর আমি মিসরে হস্তক্ষেপ করে কঠোর দণ্ড দ্বারা মিসর দেশ থেকে আমার সৈন্যসামন্তকে, আমার লোক বনি-ইসরাইলকে, বের করবো।
তখন মূসা ও হারুন ফেরাউনের কাছে গিয়ে মাবুদের হুকুম অনুসারে কাজ করলেন; হারুন ফেরাউনের ও তাঁর কর্মকর্তাদের সম্মুখে তাঁর লাঠি নিক্ষেপ করলেন, তাতে তা সাপ হয়ে গেলো।
আর তাকে বলো, ইবরানীদের মাবুদ আল্লাহ্ আমাকে দিয়ে আপনাকে বলে পাঠিয়েছেন, তুমি আমার লোকদেরকে মরুভূমিতে আমার সেবা করার জন্য ছেড়ে দাও; কিন্তু তুমি এই পর্যন্ত মনোযোগ দাও নি।
পরে মাবুদ মূসাকে বললেন, হারুনকে এই কথা বল, তুমি তোমার লাঠি নিয়ে মিসরের পানির উপরে, দেশের নদী, খাল, বিল ও সমস্ত জলাশয়ের উপরে তোমার হাত বাড়িয়ে দাও; তাতে সেসব পানি রক্ত হয়ে যাবে এবং মিসর দেশের সর্বত্র কাঠ ও পাথরের পাত্রের পানিও রক্ত হয়ে যাবে।
তখন মূসা ও হারুন মাবুদের হুকুম অনুসারে সেরকম করলেন, তিনি লাঠি তুলে ফেরাউনের ও তাঁর কর্মকর্তাদের সম্মুখে নদীর পানিতে আঘাত করলেন; তাতে নদীর সমস্ত পানি রক্ত হয়ে গেলো।
তখন মিসরীয় জাদুকরেরাও তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করলে পর ফেরাউনের অন্তর কঠিন হল এবং মাবুদ যেমন বলেছিলেন তেমনি তিনি তাঁদের কথায় মনোযোগ দিলেন না।