বাংলা বাইবেল
|
| 1 |
| সোলায়মানের মেসাল; তিনি দাউদের পুত্র, ইসরাইলের বাদশাহ্। |
| 2 |
| এই মেসাল দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা বোঝা যায়; |
| 3 |
| উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে; |
| 4 |
| অবোধদেরকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা পায়। |
| 5 |
| জ্ঞানবান শুনবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করবে; |
| 6 |
| এর দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়, জ্ঞানবানদের কথা ও তাদের সমস্যা বোঝা যায়। |
| 7 |
| মাবুদের ভয় জ্ঞানের আরম্ভ; অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। |
| 8 |
| বৎস, তুমি তোমার পিতার উপদেশ শোন, তোমার মাতার ব্যবস্থা ছেড়ো না। |
| 9 |
| কারণ তারা উভয়ে তোমার মাথার সৌন্দর্যস্বরূপ, ও তোমার গলার হারস্বরূপ হবে। |
| 10 |
| বৎস, যদি গুনাহ্গারেরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হয়ো না। |
| 11 |
| তারা যদি বলে, ‘আমাদের সঙ্গে এসো, আমরা রক্তপাত করার জন্য লুকিয়ে থাকি, নির্দোষদেরকে অকারণে ধরবার জন্য গুপ্ত থাকি, |
| 12 |
| পাতালের মত তাদেরকে জীবন্ত গ্রাস করি, গর্তগামীদের মত সর্বাঙ্গীন গ্রাস করি, |
| 13 |
| আমরা সমস্ত রকম বহুমূল্য ধন পাব, লুণ্ঠিত দ্রব্যে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করবো, |
| 14 |
| তুমি আমাদের মধ্যে এক জন অংশী হবে, আমাদের সকলেরই টাকার একটি ভাণ্ডার হবে’; |
| 15 |
| বৎস, তাদের সঙ্গে সেই পথে চলো না, তাদের পথ থেকে তোমার চরণ নিবৃত্ত কর; |
| 16 |
| কারণ তাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায়, তারা রক্তপাত করতে বেগে ধাবমান হয়। |
| 17 |
| জাল পাতা হয় অনর্থক, কোন পাখির দৃষ্টিসীমায়। |
| 18 |
| আর ওরা নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে, নিজেদেরই প্রাণ হরণ করতে গুপ্ত থাকে। |
| 19 |
| পরধন-অপহরক সকলেরই এই গতি, সেই ধন সেই গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে। |
| 20 |
| প্রজ্ঞা পথে পথে চিৎকার করে আহ্বান করে, হাটে-বাজারে নিজের আওয়াজ তোলে; |
| 21 |
| সে জনাকীর্ণ পথের চত্বরে আহ্বান করে, নগর-দ্বারগুলোর প্রবেশ-স্থানে, নগরে, সে এই কথা বলে; |
| 22 |
| ‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে? নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে? হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে? |
| 23 |
| তোমরা আমার অনুযোগে ফিরে এসো; দেখ, আমি তোমাদের উপরে আমার রূহ্ সেচন করবো, আমার কথা তোমাদেরকে জানাব।’ |
| 24 |
| আমি ডাকলে তোমরা অসম্মত হলে, আমি হাত বাড়িয়ে দিলে কেউ গ্রাহ্য করলে না; |
| 25 |
| তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে, আমার তিরস্কার শুনতে চাইলে না। |
| 26 |
| এজন্য তোমাদের বিপদে আমিও হাসব, তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করবো; |
| 27 |
| যখন ঝটিকার মত তোমাদের ভয় উপস্থিত হবে, ঘূর্ণিবাতাসের মত তোমাদের বিপদ আসবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে। |
| 28 |
| তখন সকলে আমাকে ডাকবে, কিন্তু আমি উত্তর দেব না, তারা সযত্নে আমার খোঁজ করবে, কিন্তু আমাকে পাবে না; |
| 29 |
| কারণ তারা জ্ঞানকে ঘৃণা করতো, মাবুদের ভয়কে মান্য করতো না; |
| 30 |
| আমার পরামর্শে সম্মত হত না, আমার সমস্ত তিরস্কার তুচ্ছ করতো; |
| 31 |
| তাই তারা স্ব স্ব আচরণের ফল ভোগ করবে, স্ব স্ব কুপরামর্শের ফল দিয়ে উদর পূর্ণ করবে। |
| 32 |
| ফলে, অবোধদের বিপথগমনই তাদের মৃত্যুর কারণ হবে, হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাদেরকে বিনষ্ট করবে; |
| 33 |
| কিন্তু যে জন আমার কথা শোনে, সে নির্ভয়ে বাস করবে, শান্ত থাকবে, অমঙ্গলের আশঙ্কা করবে না। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/proverbs/001.mp3
31
1