|
| 1 |
|
| স্ত্রীলোকদের বিজ্ঞতা তাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা নিজের হাতে তা ভেঙ্গে ফেলে। |
|
| 2 |
|
| যে নিজের সরলতায় চলে, সেই মাবুদকে ভয় করে; কিন্তু যে বিপথগামী, সে তাঁকে তুচ্ছ করে। |
|
| 3 |
|
| অজ্ঞানের মুখে অহঙ্কারের দণ্ড থাকে; কিন্তু জ্ঞানবানদের কথা তাদেরকে রক্ষা করে। |
|
| 4 |
|
| গরু না থাকলে যাবপাত্র পরিষ্কার থাকে; কিন্তু বলদের বলে প্রচুর ধন হয়। |
|
| 5 |
|
| বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে না; কিন্তু মিথ্যাসাক্ষী অসত্য কথা বলে। |
|
| 6 |
|
| নিন্দুক প্রজ্ঞার খোঁজ করে, আর তা পায় না; কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সুলভ। |
|
| 7 |
|
| তুমি হীনবুদ্ধির সম্মুখ থেকে চলে যাও, তার কাছে জ্ঞানের কথা শুনতে পাবে না। |
|
| 8 |
|
| নিজের পথ বুঝে নেওয়া সতর্কের প্রজ্ঞা, কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা ছলমাত্র। |
|
| 9 |
|
| অজ্ঞানেরা দোষকে উপহাস করে; কিন্তু ধার্মিকদের কাছে অনুগ্রহ থাকে। |
|
| 10 |
|
| অন্তঃকরণ আপনার তিক্ততা বোঝে, অপর লোক তার আনন্দের ভাগী হতে পারে না। |
|
| 11 |
|
| দুষ্টদের বাড়ি বিনষ্ট হবে; কিন্তু সরলদের তাঁবু সতেজ হবে। |
|
| 12 |
|
| একটি পথ আছে, যা মানুষের দৃষ্টিতে সরল মনে হয়; কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ। |
|
| 13 |
|
| হাসবার সময়েও মনোদুঃখ হতে পারে, আর আনন্দের পরিণাম খেদ হতে পারে। |
|
| 14 |
|
| যে অন্তর বিপথগামী, সে নিজের আচরণের পূর্ণ ফল পায়; কিন্তু সৎ লোক নিজের থেকে তৃপ্ত হয়। |
|
| 15 |
|
| যে অবোধ, সে সকল কথায় বিশ্বাস করে, কিন্তু সতর্ক লোক নিজের পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে। |
|
| 16 |
|
| জ্ঞানবান ভয় করে মন্দ থেকে সরে যায়; কিন্তু হীনবুদ্ধি অসতর্ক ও দুঃসাহসী। |
|
| 17 |
|
| যে শীঘ্র ক্রুদ্ধ হয়, সে অজ্ঞানের কাজ করে, আর কু-কল্পনাকারী ঘৃণার পাত্র হয়। |
|
| 18 |
|
| অবোধদের পুরস্কার অজ্ঞানতা; কিন্তু সতর্ক লোকেরা জ্ঞানমুকুটে বিভূষিত হয়। |
|
| 19 |
|
| দুর্বৃত্তেরা সুজনদের সম্মুখে, আর দুষ্টেরা ধার্মিকের দ্বারে প্রণত হয়। |
|
| 20 |
|
| দরিদ্র তাঁর প্রতিবেশীরও ঘৃণিত, কিন্তু ধনবানের অনেক বন্ধু আছে। |
|
| 21 |
|
| যে প্রতিবেশীকে তুচ্ছ করে, সে গুনাহ্ করে; কিন্তু যে দীনহীনদের প্রতি দয়া করে, সে সুখী। |
|
| 22 |
|
| যারা অনিষ্ট কল্পনা করে, তারা কি ভ্রান্ত হয় না? কিন্তু যারা মঙ্গল কল্পনা করে, তারা রহম ও বিশ্বস্ততা পায়। |
|
| 23 |
|
| সমস্ত পরিশ্রমেই লাভ হয়, কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে। |
|
| 24 |
|
| জ্ঞানবানদের ধনই তাদের মুকুট; কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা অজ্ঞানতামাত্র। |
|
| 25 |
|
| সত্য সাক্ষী লোকের প্রাণ রক্ষা করে; কিন্তু যে অসত্য কথা বলে, সে ছলনা করে। |
|
| 26 |
|
| মাবুদের ভয় দৃঢ় বিশ্বাসভূমি; তাঁর সন্তানরা আশ্রয় স্থান পাবে। |
|
| 27 |
|
| মাবুদের ভয় জীবনের উৎস, তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ। |
|
| 28 |
|
| অনেক প্রজার দরুন বাদশাহ্র শোভা হয়; কিন্তু জনবৃন্দের অভাবে ভূপতির সর্বনাশ ঘটে। |
|
| 29 |
|
| যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান; কিন্তু বদমেজাজী অজ্ঞানতা তুলে ধরে। |
|
| 30 |
|
| শান্ত হৃদয় শরীরের জীবন; কিন্তু ঈর্ষাগুলো অস্থির পচনস্বরূপ। |
|
| 31 |
|
| যে দীনহীনের প্রতি জুলুম করে, সে তার নির্মাতাকে উপহাস করে; কিন্তু যে দরিদ্রের প্রতি রহম করে, সে তাঁকে সম্মান করে। |
|
| 32 |
|
| দুষ্ট লোক নিজের দুষ্কার্যে নিপাতিত হয়, কিন্তু মরণকালেও ধার্মিকের প্রত্যাশা থাকে। |
|
| 33 |
|
| জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে, কিন্তু হীনবুদ্ধিদের দিলে যা থাকে, তা প্রকাশ হয়ে পড়ে। |
|
| 34 |
|
| ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু গুনাহ্ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ। |
|
| 35 |
|
| যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, তার প্রতি বাদশাহ্র অনুগ্রহ বর্তে; কিন্তু লজ্জাদায়ী তাঁর ক্রোধের পাত্র হয়। |
|
|
|
|