|
| 1 |
|
| মানুষ মনে মনে নানা সঙ্কল্প করে, কিন্তু জিহ্বার উত্তর মাবুদ থেকে হয়। |
|
| 2 |
|
| মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ; কিন্তু মাবুদই রূহ্গুলো পরিমাপ করেন। |
|
| 3 |
|
| তোমার কাজের ভার মাবুদের উপর অর্পণ কর, তাতে তোমার সমস্ত সঙ্কল্প সিদ্ধ হবে। |
|
| 4 |
|
| মাবুদ সকলই স্ব স্ব উদ্দেশ্যে করেছেন, দুষ্টকেও দুর্দশা দিনের জন্য ঠিক করে রেখেছেন। |
|
| 5 |
|
| যে কেউ দিলে গর্বিত, সে মাবুদের ঘৃণাস্পদ, নিশ্চিত হও যে, সে অদণ্ডিত থাকবে না। |
|
| 6 |
|
| দয়া ও বিশ্বস্ততায় অপরাধের কাফ্ফারা হয়, আর মাবুদের ভয়ে মানুষ মন্দ থেকে সরে যায়। |
|
| 7 |
|
| মানুষের পথ যখন মাবুদের সন্তোষজনক হয়, তখন তিনি তার দুশমনদের তার সঙ্গে শান্তিতে বাস করান। |
|
| 8 |
|
| ধার্মিকতার সঙ্গে অল্পও ভাল, তবুও অন্যায়ের সঙ্গে প্রচুর আয় ভাল নয়। |
|
| 9 |
|
| মানুষের মন নিজের পথের বিষয় সঙ্কল্প করে; কিন্তু মাবুদ তার পদক্ষেপ স্থির করেন। |
|
| 10 |
|
| বাদশাহ্র ওষ্ঠে অনুপ্রাণিত বিচারাজ্ঞা থাকে, বিচারে তাঁর মুখ গুনাহ্ করবে না। |
|
| 11 |
|
| খাঁটি বাটখারা ও দাঁড়িপাল্লা মাবুদেরই; থলের বাটখারাগুলো তাঁর কৃত বস্তু। |
|
| 12 |
|
| দুষ্ট আচরণ বাদশাহ্দের ঘৃণাস্পদ; কারণ ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে। |
|
| 13 |
|
| সত্যবাদী ওষ্ঠাধর বাদশাহ্দের প্রিয়, তাঁরা ন্যায়বাদীকে ভালবাসেন। |
|
| 14 |
|
| বাদশাহ্র ক্রোধ মৃত্যুর দূতদের মত; কিন্তু জ্ঞানবান লোক তা শান্ত করে। |
|
| 15 |
|
| বাদশাহ্র মুখের আলোতে জীবন, তাঁর অনুগ্রহ অন্তিম বর্ষার মেঘ। |
|
| 16 |
|
| সোনার চেয়ে প্রজ্ঞা লাভ কেমন উত্তম; রূপার চেয়ে বিবেচনা লাভ করা কত পছন্দনীয়! |
|
| 17 |
|
| দুষ্কর্ম থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ; যে তার নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়। |
|
| 18 |
|
| বিনাশের আগে অহঙ্কার, পতনের আগে মনের গর্ব। |
|
| 19 |
|
| বরং দীনহীনদের সঙ্গে নম্রাত্মা হওয়া ভাল, তবু অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করা ভাল নয়। |
|
| 20 |
|
| যে কালামে মন দেয়, সে মঙ্গল পায়; এবং যে মাবুদের উপর নির্ভর করে, সে সুখী। |
|
| 21 |
|
| বিজ্ঞচিত্ত বুদ্ধিমান বলে আখ্যাত হয়; এবং ওষ্ঠের মাধুরী পাণ্ডিত্যের বৃদ্ধি করে। |
|
| 22 |
|
| বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের ফোয়ারা; কিন্তু অজ্ঞানতা জ্ঞানহীনের শাস্তি। |
|
| 23 |
|
| জ্ঞানবানের হৃদয় তার মুখকে বুদ্ধি দেয়, তার ওষ্ঠে পাণ্ডিত্য যোগায়। |
|
| 24 |
|
| মনোহর কালাম মৌচাকের মত; তা প্রাণের পক্ষে মধুর, দেহের পক্ষে স্বাস্থ্যকর। |
|
| 25 |
|
| একটি পথ আছে, যা মানুষের দৃষ্টিতে সঠিক মনে হয়, কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ। |
|
| 26 |
|
| শ্রমিকের ক্ষুধাই তাকে পরিশ্রম করায়; বস্তুত তার মুখ তাকে পীড়াপীড়ি করে। |
|
| 27 |
|
| পাষণ্ড খনন করে অনিষ্ট তোলে, তার ওষ্ঠে যেন জ্বলন্ত অঙ্গার থাকে। |
|
| 28 |
|
| কুটিল ব্যক্তি ঝগড়া ছড়িয়ে দেয়, অপবাদকারী মিত্রভেদ জন্মায়। |
|
| 29 |
|
| জুলুমবাজ প্রতিবেশীকে লোভ দেখায়, এবং তাকে মন্দ পথে নিয়ে যায়। |
|
| 30 |
|
| যে চোখ বন্ধ করে, সে কুটিল বিষয়ের সঙ্কল্প করার জন্যই করে, যে ঠোট বাঁকা করে, সে দুষ্কর্ম সিদ্ধ করে। |
|
| 31 |
|
| পাকা চুল শোভার মুকুট; তা ধার্মিকতার পথে পাওয়া যায়। |
|
| 32 |
|
| যে ক্রোধে ধীর, সে বীর হতেও উত্তম, নিজের রূহের শাসনকারী নগর-জয়কারী থেকেও শ্রেষ্ঠ। |
|
| 33 |
|
| লোকে গুলিবাঁট করে, কিন্তু তার সমস্ত নিষ্পত্তি মাবুদ থেকে হয়। |
|
|
|
|