|
| 1 |
|
| মানুষ মনে মনে পরিকল্পনা করে, কিন্তু মুখ দিয়ে তা প্রকাশ করবার ক্ষমতা মাবুদের কাছ থেকে আসে। |
|
| 2 |
|
| মানুষের সব পথই তার নিজের কাছে নির্দোষ, কিন্তু মাবুদ তার উদ্দেশ্যগুলো ওজন করে দেখেন। |
|
| 3 |
|
| তুমি যা-ই কর না কেন তার ভার মাবুদের উপর ফেলে দাও; তাতে তোমার পরিকল্পনা সফল হবে। |
|
| 4 |
|
| মাবুদ সব কিছু তৈরী করেছেন তাদের নিজের নিজের উদ্দেশ্য অনুসারে; দুষ্টকেও তিনি দুর্দশা-দিনের জন্যই ঠিক করে রেখেছেন। |
|
| 5 |
|
| যাদের অন্তর গর্বিত তাদের সবাইকে মাবুদ ঘৃণার চোখে দেখেন; তোমরা নিশ্চয়ই জেনো তারা শাস্তি পাবেই পাবে। |
|
| 6 |
|
| বিশ্বস্ততা ও সততার মধ্য দিয়ে অন্যায় দূর করা যায়; মাবুদের প্রতি ভয়ে মানুষ খারাপী থেকে সরে যায়। |
|
| 7 |
|
| মানুষের জীবন দেখে যখন মাবুদ সন্তুষ্ট হন তখন তিনি তার শত্রুদেরও তার সংগে শান্তিতে বাস করান। |
|
| 8 |
|
| অন্যায় বিচারের সংগে প্রচুর লাভের চেয়ে ন্যায়বিচারের সংগে অল্পও ভাল। |
|
| 9 |
|
| মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে, কিন্তু তার পায়ের ধাপ মাবুদই পরিচালনা করেন। |
|
| 10 |
|
| বাদশাহ্র মুখে বিচারের ন্যায্য রায় থাকে; তাঁর কথা ন্যায়বিচারের বিরুদ্ধে যায় না। |
|
| 11 |
|
| সঠিক দাঁড়িপাল্লা ও নিক্তি মাবুদের; থলির সঠিক বাটখারাগুলো তাঁর চোখে ভাল। |
|
| 12 |
|
| বাদশাহ্র পক্ষে অন্যায় কাজ করা একটা জঘন্য ব্যাপার, কারণ ন্যায় কাজের মধ্য দিয়ে সিংহাসন স্থির থাকে। |
|
| 13 |
|
| সত্যবাদী মুখ বাদশাহ্দের আনন্দ দেয়; যে লোক সত্যি কথা বলে বাদশাহ্রা তাকে মহব্বত করেন। |
|
| 14 |
|
| বাদশাহ্র রাগ মৃত্যুর ফেরেশতার মত, কিন্তু জ্ঞানী লোক সেই রাগ শান্ত করে। |
|
| 15 |
|
| বাদশাহ্ সন্তুষ্ট হলে জীবন বাঁচে; তাঁর দয়া বসন্তকালের বৃষ্টির মেঘের মত। |
|
| 16 |
|
| সোনার চেয়ে জ্ঞান লাভ করা কত ভাল! আর রূপার চেয়ে বিচারবুদ্ধি লাভ করা কত পছন্দনীয়! |
|
| 17 |
|
| খারাপী থেকে সরে যাওয়াই হল সৎ লোকদের জীবনের পথ; যে লোক তার জীবন পথের দিকে খেয়াল রাখে সে তার প্রাণ রক্ষা করে। |
|
| 18 |
|
| অহংকার ধ্বংস আনে আর গর্বে ভরা মন পতন আনে। |
|
| 19 |
|
| অহংকারীদের সংগে লুটের জিনিস ভাগ করে নেওয়ার চেয়ে নম্র মনোভাব নিয়ে অত্যাচারিতদের সংগে থাকা অনেক ভাল। |
|
| 20 |
|
| যে লোক আল্লাহ্র কালামে কান দেয় তার উন্নতি হয়, আর ধন্য সে যে মাবুদের উপর ভরসা করে। |
|
| 21 |
|
| যার অন্তরে জ্ঞান আছে তাকে বুদ্ধিমান বলা হয়, আর মিষ্টি কথায় কাউকে শিক্ষা দিলে তার জ্ঞান বাড়ে। |
|
| 22 |
|
| যার বুদ্ধি আছে সেই বুদ্ধি তার কাছে জীবনের ঝর্ণার মত; অসাড়-বিবেক লোকদের বোকামিই তাদের শাস্তি। |
|
| 23 |
|
| জ্ঞানী লোকের অন্তর তার মুখকে পরিচালনা করে, তাতে তার শিক্ষায় অন্যদের জ্ঞান বাড়ে। |
|
| 24 |
|
| মিষ্টি কথা মৌচাকের মত; অন্তরের জন্য তা মধুর আর তা শরীরকে সুস্থ রাখে। |
|
| 25 |
|
| একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়, কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু। |
|
| 26 |
|
| খিদে মানুষকে পরিশ্রম করায়; তার পেটের খিদে তাকে কাজ করতে বাধ্য করে। |
|
| 27 |
|
| নীচমনা লোক খারাপ কাজ করবার জন্য ষড়যন্ত্র করে; তার কথাবার্তা ঝল্সে দেওয়া আগুনের মত। |
|
| 28 |
|
| যে লোক কুটিল সে ঝগড়া খুঁচিয়ে তোলে, আর যে লোক নিন্দা রটায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়। |
|
| 29 |
|
| জুলুমবাজ লোকের জীবন দেখে অন্যেরা লোভে পড়ে আর কুপথে যায়। |
|
| 30 |
|
| যে লোক চোখ টেপে সে কুমতলব করে; যে লোক ঠোঁট বাঁকায় সে খারাপ কাজ করবে বলে ঠিক করেছে। |
|
| 31 |
|
| পাকা চুল হল সৌন্দর্যের তাজ; আল্লাহ্র প্রতি ভয়পূর্ণ জীবন কাটিয়ে তা পাওয়া যায়। |
|
| 32 |
|
| যে সহজে রাগ করে না সে যোদ্ধার চেয়ে ভাল; যে শহর জয় করে তার চেয়ে যে নিজেকে দমনে রাখে সে ভাল। |
|
| 33 |
|
| লোকে গুলিবাঁট করে, কিন্তু তার ফলাফল মাবুদই ঠিক করেন। |
|
|
: |
| ১ | | ২ | | ৩ | | ৪ | | ৫ | | ৬ | | ৭ | | ৮ | | ৯ | | ১০ | | ১১ | | ১২ | | ১৩ | | ১৪ | | ১৫ | | ১৬ | | ১৭ | | ১৮ | | ১৯ | | ২০ | | ২১ | | ২২ | | ২৩ | | ২৪ | | ২৫ | | ২৬ | | ২৭ | | ২৮ | | ২৯ | | ৩০ | | ৩১ | | ৩২ | | ৩৩ | 1
1
1 |
|
|---|
|
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/proverbs/016.mp3
31
16