|
| 1 |
|
| শান্তিযুক্ত একটি শুকনো গ্রাসও ভাল, তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ বাড়ি ভাল নয়। |
|
| 2 |
|
| যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, সে লজ্জাদায়ী পুত্রের উপরে কর্তৃত্ব পায়, ভাইদের মধ্যে সে অধিকারের অংশী হয়। |
|
| 3 |
|
| রূপার জন্য গলাবার পাত্র ও সোনার জন্য হাফর, কিন্তু মাবুদই অন্তরের পরীক্ষা করেন। |
|
| 4 |
|
| দুরাচার দুষ্ট ওষ্ঠাধরের কথা শোনে; মিথ্যাবাদী হিংস্র জিহ্বায় কান দেয়। |
|
| 5 |
|
| যে দীনহীনকে পরিহাস করে, সে তার নির্মাতাকে ব্যঙ্গ করে; যে বিপদে আনন্দ করে, সে দণ্ডিত হবেই হবে। |
|
| 6 |
|
| পুত্রদের সন্তানেরা বৃদ্ধদের মুকুট, এবং পিতারাই বালকদের শোভা। |
|
| 7 |
|
| বাক্পটু ঠোঁট মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ শাসনকর্তার জন্য আরও অনুপযুক্ত। |
|
| 8 |
|
| যে ঘুষ দেয়, তার দৃষ্টিতে ঘুষ বহুমূল্য মণির মত; সে যে দিকে ফেরে, সেই দিকে কৃতকার্য হয়। |
|
| 9 |
|
| যে অধর্ম মাফ করে, সে প্রেমের খোঁজ করে; কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়। |
|
| 10 |
|
| বুদ্ধিমানের মনে তিরস্কার যত লাগে, হীনবুদ্ধির মনে একশত প্রহারও তত লাগে না। |
|
| 11 |
|
| দুর্জন কেবল বিদ্রোহ চেষ্টা করে, তার বিরুদ্ধে নিষ্ঠুর দূত প্রেরিত হবে। |
|
| 12 |
|
| বাচ্চা হারানো ভল্লুকীর সঙ্গে মানুষের সাক্ষাৎ হোক, তবু অজ্ঞানতায় মগ্ন হীনবুদ্ধি সঙ্গে না হোক। |
|
| 13 |
|
| যে উপকার পেয়ে অপকার করে, অপকার তার বাড়ি ত্যাগ করবে না। |
|
| 14 |
|
| বিবাদের আরম্ভ বাঁধভাঙ্গা পানির মত; অতএব উত্থিত হবার আগে ঝগড়া ত্যাগ কর। |
|
| 15 |
|
| যে দুষ্টকে নির্দোষ করে ও যে ধার্মিককে দোষী করে, তারা উভয়েই মাবুদের ঘৃণাস্পদ। |
|
| 16 |
|
| হীনবুদ্ধির হাতে অর্থ কেন থাকবে? কি প্রজ্ঞা ক্রয় করার জন্য? তার যে বুদ্ধি নেই। |
|
| 17 |
|
| বন্ধু সব সময়েই মহব্বত করে, ভাই দুর্দশার সময়ে সাহায্যের জন্য জন্মে। |
|
| 18 |
|
| হীনবুদ্ধি হাতে হাত তালি দেয়, প্রতিবেশীর কাছে জামিন হয়। |
|
| 19 |
|
| যে বিরোধ ভালবাসে, সে অধর্ম ভালবাসে; যে নিজের দরজা উঁচু করে, সে বিনাশের খোঁজ করে। |
|
| 20 |
|
| যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যার জিহ্বা বাঁকা, সে বিপদে পড়ে। |
|
| 21 |
|
| হীনবুদ্ধির জন্মদাতা নিজের খেদ জন্মায়; মূর্খের পিতা আনন্দ পায় না। |
|
| 22 |
|
| আনন্দিত হৃদয় দেহের স্বাস্থ্যজনক; কিন্তু ভগ্ন রূহ্ অস্থি শুকিয়ে ফেলে। |
|
| 23 |
|
| দুষ্ট লোক গোপনে ঘুষ গ্রহণ, বিচারের পথ বাঁকা করার জন্য। |
|
| 24 |
|
| বুদ্ধিমানের সম্মুখেই প্রজ্ঞা থাকে; কিন্তু হীনবুদ্ধির দৃষ্টি দুনিয়ার সর্বত্র ঘুরে বেড়ায়। |
|
| 25 |
|
| হীনবুদ্ধি পুত্র তার পিতার মনস্তাপস্বরূপ, আর সে তার জননীর শোক জন্মায়; |
|
| 26 |
|
| ধার্মিকের অর্থদণ্ড করাও অনুচিত, সরলতার জন্য সম্মানিতদেরকে প্রহার করাও অনুচিত। |
|
| 27 |
|
| যে লোক নিজেকে দমনে রেখে কথা বলে, সে জ্ঞানবান; আর যে স্থিরচিত্ত, সে বুদ্ধিমান। |
|
| 28 |
|
| মূর্খও নীরব থাকলে জ্ঞানবান বলে গণিত হয়; যে মুখ বন্ধ রাখে, সে বুদ্ধিমান বলে গণিত হয়। |
|
|
|
|