|
| 1 |
|
| যে পৃথক হয় সে নিজের অভীষ্ট চেষ্টা করে, এবং সমস্ত সুবিচারকে সে দোষী করে। |
|
| 2 |
|
| হীনবুদ্ধি বিবেচনায় প্রীত হয় না, কেবল নিজের মনেরই কথা প্রকাশে প্রীত হয়। |
|
| 3 |
|
| দুষ্ট আসলে তুচ্ছতাচ্ছিল্যও আসে, আর অপমানের সঙ্গে দুর্নাম আসে। |
|
| 4 |
|
| মানুষের মুখের কথা গভীর পানির মত, প্রজ্ঞার উৎস স্রোতোবাহী প্রণালীর মত। |
|
| 5 |
|
| দুষ্টের মুখাপেক্ষা করা ভাল নয়, তা করলে বিচারে ধার্মিককে দূর করা হয়। |
|
| 6 |
|
| হীনবুদ্ধির ওষ্ঠ ঝগড়া সঙ্গে করে নিয়ে আসে, তার মুখ প্রহার ডেকে আনে। |
|
| 7 |
|
| হীনবুদ্ধির মুখ তার সর্বনাশজনক, তার ঠোঁট তারই প্রাণের ফাঁদ। |
|
| 8 |
|
| গুজবের কথা মিষ্টান্নের মত, তা অন্তরের অন্তঃপুরে নেমে যায়। |
|
| 9 |
|
| যে ব্যক্তি তার কাজে অলস, সে বিনাশকের সহোদর। |
|
| 10 |
|
| মাবুদের নাম দৃঢ় উচ্চগৃহ; ধার্মিক তারই মধ্যে পালিয়ে রক্ষা পায়। |
|
| 11 |
|
| ধনবানের ধনই তার দৃঢ় নগর, তার বোধে তা উঁচু প্রাচীর। |
|
| 12 |
|
| বিনাশের আগে মানুষের মন গর্বিত হয়, আর সম্মানের আগে নম্রতা থাকে। |
|
| 13 |
|
| শুনবার আগেই যে জবাব দেয়, তা তার পক্ষে অজ্ঞানতা ও লজ্জা। |
|
| 14 |
|
| মানুষের রূহ্ তার অসুস্থতা সইতে পারে, কিন্তু ভাঙ্গা মন কে বহন করতে পারে? |
|
| 15 |
|
| বুদ্ধিমানের অন্তর জ্ঞান অর্জন করে, এবং জ্ঞানবানদের কান জ্ঞানের সন্ধান করে। |
|
| 16 |
|
| মানুষের উপহার তার জন্য পথ করে, বড় লোকদের সাক্ষাতে তাকে উপস্থিত করে। |
|
| 17 |
|
| যে প্রথমে নিজের পক্ষ সমর্থন করে, তাকে ধার্মিক বোধ হয়; কিন্তু তার প্রতিবেশী এসে তার পরীক্ষা করে। |
|
| 18 |
|
| গুলিবাঁট দ্বারা বিবাদের নিবৃত্তি হয়, ও বলবানদের মধ্যে ঝগড়া ভঞ্জন হয়। |
|
| 19 |
|
| বিরক্ত ভাই দৃঢ় নগরের চেয়ে দুর্জয়, আর ঝগড়া দুর্গের অর্গলস্বরূপ। |
|
| 20 |
|
| মানুষের অন্তর তার মুখের ফলে পূর্ণ হয়ে যায়, সে নিজের ওষ্ঠে কৃত উপার্জনে পূর্ণ হয়। |
|
| 21 |
|
| মরণ ও জীবন জিহ্বার অধীন; যারা তা ভালবাসে, তারা তার ফল ভোগ করবে। |
|
| 22 |
|
| যে স্ত্রী পায়, সে উৎকৃষ্ট বস্তু পায়, এবং মাবুদের কাছে রহমত পায়। |
|
| 23 |
|
| দরিদ্র লোক অনুনয় বিনয় করে, কিন্তু ধনবান কঠিন উত্তর দেয়। |
|
| 24 |
|
| যার অনেক বন্ধু, তার সর্বনাশ হয়; কিন্তু যে সত্যিকারের বন্ধু সে ভাইয়ের চেয়েও বেশি নিকটবর্তী। |
|
|
|
|