পবিএ বাইবেল
|
| 1 |
| বৎস, তুমি যদি আমার কথা মান, যদি আমার সব নির্দেশ অন্তরে গেঁথে রাখ, |
| 2 |
| যদি প্রজ্ঞার বাণী শোনার আগ্রহ তোমার থাকে, যদি সে বাণীর মর্ম বোঝার চেষ্টা কর, |
| 3 |
| যদি সত্যই অর্ন্তদৃষ্টি লাভের জন্য আবেদন জানাও বোধ অর্জনের জন্য যদি আকুল হয়ে ওঠ, |
| 4 |
| যদি রজতখণ্ডের মত তার খোঁজ কর, গুপ্তধনের মত কর তার সন্ধান, |
| 5 |
| তাহলে পরম প্রভুর প্রতি জাগবে তোমার সম্ভ্রমবোধ, তুমি লাভ করবে ঈশ্বরজ্ঞান। |
| 6 |
| পরম প্রভুই দান করেন প্রজ্ঞা তিনিই জ্ঞান ও বুদ্ধির উৎস। |
| 7 |
| তাঁর ভাণ্ডারে ন্যায়বানদের জন্য রয়েছে শুভবুদ্ধি যারা সৎ পথে চলে তিনি তাদের ঢালস্বরূপ। |
| 8 |
| তিনিই ন্যায়নীতির রক্ষক, ভক্তদের চলার পথ তাঁরই রক্ষণাধীন। |
| 9 |
| তাহলে তুমি ধার্মিকতা ও ন্যায়বিচারের স্বরূপ উপলব্ধি করবে চলতে পারবে ন্যায় ও সততার পথে। |
| 10 |
| তোমার হৃদয়ে তখন সঞ্চারিত হবে প্রজ্ঞা, জ্ঞান তোমার প্রাণে এনে দেবে তৃপ্তি। |
| 11 |
| বিচক্ষণতা হবে তোমার প্রহরী, বুদ্ধিমত্তা তোমাকে করবে রক্ষা, |
| 12 |
| উদ্ধার করবে তোমায় কুপথ ওকুচক্রীদের কবল থেকে, যারা কুৎসা রটনা করে, গোলযোগের সৃষ্টি করে, |
| 13 |
| যারা অন্ধকারের পথে চলার জন্য ন্যায়ের পথ পরিহার করে, |
| 14 |
| দুষ্কর্মেই যাদের আনন্দ দুষ্টতা ও কুটিলতায় যাদের উল্লাস, |
| 15 |
| যারা বাঁকা পথে চলে, আচরণ যাদের শঠতায় পূর্ণ। |
| 16 |
| এ জ্ঞান তোমাকে অসতী নারীর কবল থেকে, স্বৈরিণীর মিষ্ট কথার ফাঁদে থেকে রক্ষা করবে, |
| 17 |
| যে তার স্বামীকে পরিত্যাগ করেছে, ভুলে গেছে ঈশ্বরের সামনে উচ্চারিত তার বিবাহের অঙ্কীকার। |
| 18 |
| তার আবাস মৃত্যুর গহ্বর, সে পথে যারা যায়, প্রেতলোকই হয় তাদের ঠিকানা। |
| 19 |
| তার কাছে যারা যায় তারা কেউ ফেরে না খুঁজে পায় না বাঁচার পথ। |
| 20 |
| তাই বলি তুমি সজ্জনের পথে চল, অবলম্বন কর ধার্মিকের পথ। |
| 21 |
| কেননা ন্যায়নিষ্ঠ ব্যক্তিরাই দেশে বাস করবে, অন্তর যাদের নির্মল তারাই স্থিতিলাভ করবে। |
| 22 |
| দুর্জনেরা দেশ থেকে উচ্ছিন্ন হবে, অধর্মাচারীরা হবে সমূলে উৎপাটিত। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/proverbs/002.mp3
31
2