|
| 1 |
|
| যখন তুমি শাসনকর্তার সঙ্গে ভোজনে বসবে, তখন তোমার সম্মুখে কে আছে, ভালভাবে বিবেচনা করবে; |
|
| 2 |
|
| আর যদি তুমি পেটুক হও, তবে নিজের গলায় নিজে ছুরি দেবে। |
|
| 3 |
|
| তার সুস্বাদু খাদ্যে লালসা করো না, কারণ তা বঞ্চনার আহার। |
|
| 4 |
|
| ধন সঞ্চয় করতে অতিশয় যত্ন করো না, তোমার নিজের বুদ্ধি থেকে ক্ষান্ত হও। |
|
| 5 |
|
| তুমি যখন ধনের দিকে চাইছো, দেখ, তা আর নেই; কারণ ঈগল যেমন আসমানে উড়ে যায়, ধন তেমনি নিজের জন্য নিশ্চয়ই পাখা প্রস্তুত করে। |
|
| 6 |
|
| কৃপণের খাদ্য ভোজন করো না, তার সুস্বাদু খাবারে লালসা করো না; |
|
| 7 |
|
| কেননা সে অন্তরে যেমন ভাবে, নিজেও তেমনি; সে তোমাকে বলে, তুমি ভোজন পান কর, কিন্তু তার অন্তর তোমার সহবর্তী নয়। |
|
| 8 |
|
| তুমি যে গ্রাস খেয়েছ, তা বমি করবে, তোমার করা প্রশংসা বৃথা যাবে। |
|
| 9 |
|
| হীনবুদ্ধির কর্ণগোচরে কথা বলো না, কেননা সে তোমার কথায় যে বিজ্ঞতা রয়েছে তা তুচ্ছ করবে। |
|
| 10 |
|
| সীমানার পুরানো চিহ্ন স্থানান্তর করো না, পিতৃহীনদের ক্ষেতে প্রবেশ করো না। |
|
| 11 |
|
| কেননা তাদের মুক্তিদাতা বলবান; তিনি তোমার বিরুদ্ধে তাদের পক্ষ সমর্থন করবেন। |
|
| 12 |
|
| তুমি শাসনে মন দাও, জ্ঞানের কথায় কান দাও। |
|
| 13 |
|
| বালককে শাসন করতে ত্রুটি করো না; তুমি দণ্ড দ্বারা তাকে মারলে সে মরবে না। |
|
| 14 |
|
| তুমি তাকে দণ্ড দ্বারা প্রহার করবে, পাতাল থেকে তার প্রাণকে রক্ষা করবে। |
|
| 15 |
|
| বৎস, তোমার অন্তর যদি জ্ঞানশালী হয়, তবে আমারও অন্তর আনন্দিত হবে; |
|
| 16 |
|
| বাস্তবিক আমার অন্তর উল্লসিত হবে। যখন তোমার কথা ন্যায়ের কথা হয়, |
|
| 17 |
|
| তোমার মন গুনাহ্গারদের প্রতি ঈর্ষা না করুক, কিন্তু তুমি সমস্ত দিন মাবুদের ভয়ে থাক। |
|
| 18 |
|
| কেননা শেষ ফল অবশ্য আছে, তোমার আশা ছিন্ন হবে না। |
|
| 19 |
|
| বৎস, তুমি শোন, জ্ঞানবান হও, তোমার হৃদয় সৎপথে চালাও। |
|
| 20 |
|
| মদ্যপায়ীদের সঙ্গী হয়ো না, পেটুক মাংসভোজীদের সঙ্গী হয়ো না; |
|
| 21 |
|
| কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে, এবং ঢুলু ঢুলু ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়। |
|
| 22 |
|
| তোমার জন্মদাতা পিতার কথা শোন, তোমার মা বৃদ্ধা হলে তাঁকে তুচ্ছ করো না। |
|
| 23 |
|
| সত্য ক্রয় কর, বিক্রি করো না; প্রজ্ঞা, শাসন ও সুবিবেচনা ক্রয় কর। |
|
| 24 |
|
| ধার্মিকের পিতা মহা-উল্লসিত হন, জ্ঞানবানের জন্মদাতা তাতে আনন্দ করেন। |
|
| 25 |
|
| তোমার পিতা-মাতা আহ্লাদিত হোন, তোমার জননী উল্লসিতা হোন। |
|
| 26 |
|
| হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও তোমার চোখ আমার পথগুলোতে প্রীত হোক। |
|
| 27 |
|
| কেননা পতিতা গভীর খাত, জেনাকারী স্ত্রী সঙ্কীর্ণ কূপ। |
|
| 28 |
|
| সে দস্যুর মত ঘাঁটি বসায়, মানুষের মধ্যে বিশ্বাসঘাতক দলের সংখ্যা বৃদ্ধি করে। |
|
| 29 |
|
| কে হায় হায় বলে? কে হাহাকার করে? কে ঝগড়া করে? কে মাতম করে? কে অকারণ আঘাত পায়? কার চোখ লাল হয়? |
|
| 30 |
|
| যারা আঙ্গুর-রসের কাছে বহুকাল থাকে, যারা সুরার সন্ধানে যায়। |
|
| 31 |
|
| আঙ্গুর-রসের প্রতি দৃষ্টিপাত করো না, যদিও সেটি লাল রংয়ের, যদিও সেটি পাত্রে চক্মক্ করে, যদিও সেটি সহজে গলায় নেমে যায়; |
|
| 32 |
|
| অবশেষে সেটি সাপের মত কামড়ায়, বিষধরের মত দংশন করে। |
|
| 33 |
|
| তোমার চোখ জেনাকারী স্ত্রীদেরকে দেখবে, তোমার অন্তর কুটিল কথা বলবে; |
|
| 34 |
|
| তুমি তার মত হবে, যে সমুদ্রের মধ্যস্থলে শয়ন করে, যে মাস্তুলের উপরে শয়ন করে। |
|
| 35 |
|
| তুমি বলবে, লোকে আমাকে মেরেছে, কিন্তু আমি ব্যথা পাই নি; তারা আমাকে প্রহার করেছে, কিন্তু আমি টের পাই নেই। আমি কখন জাগ্রত হব? আবার পানীয়ের খোঁজ করবো। |
|
|
|
|