|
| 1 |
|
| তুমি যখন শাসনকর্তার সংগে খেতে বসবে, তখন তোমার সামনে কি আছে তা ভাল করে খেয়াল করবে। |
|
| 2 |
|
| যদি তুমি পেটুক হও তবে সাবধান! তুমি নিজেকে দমনে রেখে খেয়ো। |
|
| 3 |
|
| তাঁর দামী দামী খাবারে লোভ কোরো না, কারণ সেই খাবার দেবার পিছনে থাকে শাসনকর্তার কোন উদ্দেশ্য। |
|
| 4 |
|
| ধন লাভের জন্য ব্যস্ত হোয়ো না; এই ব্যাপারে তোমার বুদ্ধির উপর ভরসা কোরো না। |
|
| 5 |
|
| ধনের দিকে একটি বার তাকালে দেখবে সেগুলো আর নেই, কারণ সেগুলোতে পাখা গজাবেই আর ঈগলের মত আকাশে উড়ে যাবে। |
|
| 6 |
|
| লোভী লোকের খাবার খেয়ো না; তার দামী দামী খাবার খেতে চেয়ো না; |
|
| 7 |
|
| কারণ সে এমন লোক যে সব সময় তার খাবারের দামের কথা ভাবে। সে তোমাকে বলে, “খাওয়া-দাওয়া কর,” কিন্তু সে মন্তেমুখে এক নয়। |
|
| 8 |
|
| যেটুকু তুমি খেয়েছ তা তুমি বমি করে ফেলবে, আর তোমার করা প্রশংসা মিথ্যা হয়ে যাবে। |
|
| 9 |
|
| বিবেচনাহীন লোকের কাছে কথা বোলো না; তোমার কথার মধ্যে যে জ্ঞান রয়েছে তা সে তুচ্ছ করবে। |
|
| 10 |
|
| সীমানার পুরানো চিহ্ন্তপাথর তুমি সরিয়ে দিয়ো না কিংবা এতিমদের জমি দখল কোরো না, |
|
| 11 |
|
| কারণ তাদের মুক্তিদাতা শক্তিশালী; তিনি তোমার বিরুদ্ধে মামলায় আত্মীয় হিসাবে তাদের পক্ষ নেবেন। |
|
| 12 |
|
| তুমি শিক্ষার দিকে মন দাও, আর জ্ঞানের কথায় কান দাও। |
|
| 13 |
|
| ছেলে বা মেয়েকে শাসন করতে অবহেলা কোরো না; তাকে লাঠি দিয়ে মারলে সে মরবে না। |
|
| 14 |
|
| তাকে অবশ্যই তুমি লাঠি দিয়ে মেরে শাস্তি দেবে, তাতে কবর থেকে তাকে রক্ষা করবে। |
|
| 15 |
|
| ছেলে আমার, তোমার অন্তর যদি জ্ঞানপূর্ণ হয় তবে আমার অন্তর সুখী হবে, হ্যাঁ, আমি সুখী হব। |
|
| 16 |
|
| যখন তোমার মুখ ঠিক কথা বলবে তখন আমার অন্তর আনন্দিত হবে। |
|
| 17 |
|
| তোমার অন্তর গুনাহ্গারদের হিংসা না করুক, বরং সব সময় মাবুদের প্রতি ভয়ে তুমি চলাফেরা কর। |
|
| 18 |
|
| তাহলে তোমার ভবিষ্যতের আশা আছে, আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না। |
|
| 19 |
|
| ছেলে আমার, কথা শোন, জ্ঞানী হও, তোমার অন্তর ঠিক পথে চালাও। |
|
| 20 |
|
| যারা বেশী পরিমাণে আংগুর-রস খায় কিংবা যারা পেটুক ও বেশী গোশ্ত খায়, তুমি তাদের সংগে যোগ দিয়ো না; |
|
| 21 |
|
| কারণ মাতাল ও পেটুকেরা গরীব হয়ে যায়, আর ঘুম ঘুম ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়। |
|
| 22 |
|
| তোমার বাবার কথা শোন যিনি তোমাকে জন্ম দিয়েছেন; তোমার মা বুড়ী হয়ে গেলে তাকে তুচ্ছ কোরো না। |
|
| 23 |
|
| যে কোন মূল্যেই হোক না কেন সত্য, জ্ঞান, শিক্ষা এবং বিচারবুদ্ধি লাভ কর; কোন কিছুর বদলে তা অন্যকে দিয়ো না। |
|
| 24 |
|
| আল্লাহ্ভক্ত লোকের পিতা মহা আনন্দ লাভ করেন; জ্ঞানী ছেলের বাবা তাঁর ছেলের দ্বারা সুখী হন। |
|
| 25 |
|
| তোমার মা-বাবা যেন সুখী হন; যিনি তোমাকে প্রসব করেছেন তিনি যেন আনন্দিতা হন। |
|
| 26 |
|
| ছেলে আমার, আমার শিক্ষায় মনোযোগ দাও; আমার জীবন দেখে যেন তুমি খুশী হও। |
|
| 27 |
|
| দেখ, বেশ্যা গভীর গর্তের মত, আর বিপথে যাওয়া স্ত্রীলোক যেন সরু গর্ত। |
|
| 28 |
|
| ঐ রকম স্ত্রীলোক ডাকাতের মত ওৎ পেতে থাকে, আর মানুষের মধ্যে বেঈমান লোকদের সংখ্যা বাড়ায়। |
|
| 29 |
|
| কে হায় হায় করে? কে বিলাপ করে? কে ঝগড়া করে? কে বকবক করে? কে অকারণে আঘাত পায়? কার চোখ লাল হয়? |
|
| 30 |
|
| যারা অনেকক্ষণ ধরে মদ খায় তাদেরই এই রকম হয়; তারা মিশানো মদ খেয়ে দেখবার জন্য তার খোঁজে যায়। |
|
| 31 |
|
| মদের দিকে তাকায়ো না যদিও তা লাল রংয়ের, যদিও তা পেয়ালায় চক্মক্ করে, যদিও তা সহজে গলায় নেমে যায়; |
|
| 32 |
|
| শেষে তা সাপের মত কামড়ায়, আর বিষাক্ত সাপের মত কামড় দেয়। |
|
| 33 |
|
| তোমার চোখ তখন অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখবে আর মন এলোমেলো কথা চিন্তা করবে। |
|
| 34 |
|
| তুমি হবে মহাসমুদ্রে ঘুমিয়ে থাকা লোকের মত, কিংবা মাস-ুলের উপরে শুয়ে থাকা লোকের মত। |
|
| 35 |
|
| তুমি বলবে, “ওরা আমাকে আঘাত করেছে কিন্তু আমি ব্যথা পাই নি, আমাকে ওরা মেরেছে কিন্তু আমি টের পাই নি। কখন আমি জেগে উঠে আবার মদের খোঁজে যাব?” |
|
|
: |
| ১ | | ২ | | ৩ | | ৪ | | ৫ | | ৬ | | ৭ | | ৮ | | ৯ | | ১০ | | ১১ | | ১২ | | ১৩ | | ১৪ | | ১৫ | | ১৬ | | ১৭ | | ১৮ | | ১৯ | | ২০ | | ২১ | | ২২ | | ২৩ | | ২৪ | | ২৫ | | ২৬ | | ২৭ | | ২৮ | | ২৯ | | ৩০ | | ৩১ | | ৩২ | | ৩৩ | | ৩৪ | | ৩৫ | 1
1
1 |
|
|---|
|
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/proverbs/023.mp3
31
23