|
| 1 |
|
| নিম্নলিখিত মেসালগুলোও সোলায়মানের; এহুদার বাদশাহ্ হিষ্কিয়ের কর্মকর্তারা এগুলো লিখে নেন। |
|
| 2 |
|
| বিষয় গোপন করা আল্লাহ্র গৌরব, বিষয়ের অনুসন্ধান করা বাদশাহ্দের গৌরব। |
|
| 3 |
|
| যেমন উচ্চতা সম্বন্ধে বেহেশত ও গভীরতার সম্বন্ধে দুনিয়া, তদ্রূপ বাদশাহ্দের হৃদয় অনুসন্ধান করা যায় না। |
|
| 4 |
|
| রূপা থেকে খাদ বের করে ফেল, স্বর্ণকারের যোগ্য একটি পাত্র বের হবে; |
|
| 5 |
|
| বাদশাহ্র সম্মুখ থেকে দুষ্টকে বের করে দাও, তাঁর সিংহাসন ধার্মিকতায় স্থিরীকৃত হবে। |
|
| 6 |
|
| বাদশাহ্র সম্মুখে আত্মগৌরব করো না, মহৎ লোকদের স্থানে দাঁড়াবে না; |
|
| 7 |
|
| কেননা বরং এই ভাল যে, তোমাকে বলা যাবে, ‘এখানে উঠে এসো’; কিন্তু তোমার চোখ যাঁকে দর্শন করেছে, সেই অধিপতির সাক্ষাতে অপদস্থ হওয়া তোমার পক্ষে ভাল নয়। |
|
| 8 |
|
| শীঘ্র ঝগড়া করতে যেও না; বিবাদের শেষে তুমি কি করবে, যখন তোমার প্রতিবেশী তোমাকে লজ্জায় ফেলবে? |
|
| 9 |
|
| প্রতিবেশীর সঙ্গে তোমার ঝগড়া মিটিয়ে ফেল, কিন্তু পরের গুপ্ত কথা প্রকাশ করো না; |
|
| 10 |
|
| পাছে শ্রোতা তোমাকে তিরস্কার করে, আর তোমার অখ্যাতি না ঘোঁচে। |
|
| 11 |
|
| উপযুক্ত সময়ে বলা কথা রূপার ডালিতে সোনার আপেল ফলের মত। |
|
| 12 |
|
| সোনার নথ ও কাঞ্চনের অলংকার যেমন, তেমনি বাধ্য লোকের কানের পক্ষে জ্ঞানবান ভর্ৎসনাকারী। |
|
| 13 |
|
| শস্য কাটার সময়ে যেমন তুষারের শীতলতা, তেমনি প্রেরণকর্তাদের পক্ষে বিশ্বস্ত দূত; কারণ সে নিজের মালিকের প্রাণ জুড়ায়। |
|
| 14 |
|
| যে তার দানের বিষয়ে মিথ্যা অহংকারের কথা বলে, সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর মত। |
|
| 15 |
|
| দীর্ঘসহিষ্ণুতা দ্বারা শাসনকর্তা প্ররোচিত হন, এবং কোমল জিহ্বা অস্থি ভগ্ন করে। |
|
| 16 |
|
| তুমি কি মধু পেয়েছ? যা তোমার পক্ষে যথেষ্ট, তা-ই খাও; পাছে বেশি খেলে বমি কর। |
|
| 17 |
|
| প্রতিবেশীর বাড়িতে তোমার পদার্পণ বিরল কর; পাছে বিরক্ত হয়ে সে তোমাকে ঘৃণা করে। |
|
| 18 |
|
| যে ব্যক্তি প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, সে গদা, তলোয়ার ও ধারালো তীরস্বরূপ। |
|
| 19 |
|
| সঙ্কটের সময়ে বিশ্বাসঘাতকের উপর ভরসা ভাঙ্গ দাঁত ও বিকল পায়ের মত। |
|
| 20 |
|
| যে বিষণ্ন অন্তরের কাছে গজল গান করে, সে যেন শীতকালে কাপড় ছাড়ে, ক্ষতস্থানের উপরে অম্লরস দেয়। |
|
| 21 |
|
| তোমার দুশমন যদি ক্ষুধিত হয়, তাকে অন্ন ভোজন করাও; যদি সে পিপাসিত হয়, তাকে পানি পান করাও; |
|
| 22 |
|
| কেননা তা করলে তা হবে তার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখার মত, আর মাবুদ তোমাকে পুরস্কার দেবেন। |
|
| 23 |
|
| উত্তর দিকের বায়ু বৃষ্টির উৎপাদক, তেমনি রটনাকারীর জিহ্বা ক্রোধদৃষ্টির জন্ম দেয়। |
|
| 24 |
|
| বরং ছাদের কোণে বাস করা ভাল; তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা ভাল নয়। |
|
| 25 |
|
| পিপাসিত প্রাণের পক্ষে যেমন শীতল পানি, দূরদেশ থেকে পাওয়া মঙ্গল সংবাদ তেমনি। |
|
| 26 |
|
| ঘোলা পানির আধার ও মলিন ফোয়ারা যেরূপ, দুষ্টের সম্মুখে বিচলিত ধার্মিক তদ্রূপ। |
|
| 27 |
|
| বেশি মধু খাওয়া ভাল নয়, কঠিন কঠিন বিষয় অনুসন্ধান করা ভাল নয়। |
|
| 28 |
|
| যে নিজের রূহ্ দমন না করে, সে এমন নগরের মত, যা ভেঙ্গে গেছে, যার প্রাচীর নেই। |
|
|
|
|