|
| 1 |
|
| ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না, সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন কর; |
|
| 2 |
|
| কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক মংগল হবে। |
|
| 3 |
|
| বিশ্বস্ততা আর সততা যেন কখনও তোমাকে ছেড়ে না যায়; তোমার গলায় সেগুলো বেঁধে রাখ, তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখ। |
|
| 4 |
|
| তা করলে ঈশ্বর ও মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে। |
|
| 5 |
|
| তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর কর; তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না। |
|
| 6 |
|
| তোমার সমস্ত চলবার পথে তাঁকে সামনে রাখ; তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন। |
|
| 7 |
|
| তোমার নিজের চোখে জ্ঞানী হোয়ো না; সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় কর, মন্দ থেকে দূরে যাও। |
|
| 8 |
|
| তাতে তুমি স্বাস্থ্যবান হবে আর তোমার হাড় পুষ্ট হবে। |
|
| 9 |
|
| তোমার ধন-সম্পদ দিয়ে আর তোমার প্রথমে কাটা ফসলের অংশ উৎসর্গ করে তুমি সদাপ্রভুকে সম্মান দেখাও; |
|
| 10 |
|
| তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে আর তোমার জালাগুলো থেকে নতুন আংগুর-রস উপ্চে পড়বে। |
|
| 11 |
|
| ছেলে আমার, সদাপ্রভুর শাসন অগ্রাহ্য কোরো না, তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না; |
|
| 12 |
|
| কারণ বাবা যেমন তাঁর প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেন, ঠিক তেমনি সদাপ্রভু যাকে ভালবাসেন তাকেই বকুনি দেন। |
|
| 13 |
|
| ধন্য সেই লোক যে সুবুদ্ধির খোঁজ পায় আর বিচারবুদ্ধি লাভ করে, |
|
| 14 |
|
| কারণ তাতে রূপার ব্যবসার চেয়েও বেশী লাভ পাওয়া যায়, সোনার চেয়েও তাতে বেশী লাভ হয়; |
|
| 15 |
|
| প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী, তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না। |
|
| 16 |
|
| তার ডান হাতে আছে অনেক আয়ু, বাঁ হাতে আছে ধন আর সম্মান। |
|
| 17 |
|
| তার পথে পাওয়া যায় আনন্দ, আর তার সমস্ত পথেই আছে মংগল। |
|
| 18 |
|
| যারা তাকে ধরে তাদের কাছে তা জীবন গাছের মত; যারা তাকে আঁকড়ে ধরে তারা আশীর্বাদ পায়। |
|
| 19 |
|
| সদাপ্রভু সুবুদ্ধি দিয়ে পৃথিবীর ভিত্তি গেঁথেছেন, বিচারবুদ্ধি দিয়ে মহাকাশকে তার জায়গায় রেখেছেন। |
|
| 20 |
|
| তিনি জ্ঞান দিয়ে মাটির নীচের জল বের করে এনেছেন, আর আকাশ থেকে ফোঁটা ফোঁটা শিশির পড়ে। |
|
| 21 |
|
| ছেলে আমার, তুমি উপস্থিত বুদ্ধি ও বিচারবুদ্ধি রক্ষা কোরো, তাতে মনোযোগ দিয়ো। |
|
| 22 |
|
| তোমার জন্য তা হবে জীবন, তোমার গলার জন্য তা হবে সুন্দর হারের মত। |
|
| 23 |
|
| তখন তুমি নিরাপদে তোমার পথে চলতে পারবে, তোমার পায়ে উছোট লাগবে না। |
|
| 24 |
|
| শোবার সময় তুমি ভয় পাবে না, আর তোমার ঘুম হবে সুখের। |
|
| 25 |
|
| হঠাৎ বিপদ আসলে তুমি ভয় কোরো না, দুষ্ট লোকের ধ্বংস দেখে ভয় পেয়ো না; |
|
| 26 |
|
| কারণ তুমি সদাপ্রভুর উপরে নির্ভর করবে, আর তিনি ফাঁদে পড়া থেকে তোমার পা রক্ষা করবেন। |
|
| 27 |
|
| যারা উপকার পাবার উপযুক্ত তাদের উপকার করবার ক্ষমতা যখন তোমার হাতে থাকবে তখন তা করতে তুমি অস্বীকার কোরো না। |
|
| 28 |
|
| সাহায্য করবার ক্ষমতা তোমার হাতে থাকলে কাউকে বোলো না, “যাও, পরে এসো, কালকে করব।” |
|
| 29 |
|
| তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কোন কুমতলব কোরো না, সে তো তোমার পাশে নিশ্চিন্তে বাস করে। |
|
| 30 |
|
| যে লোক তোমার কোন ক্ষতি করে নি, বিনা কারণে তাকে দোষী কোরো না। |
|
| 31 |
|
| কোন অত্যাচারী লোককে দেখে হিংসায় জ্বলতে থেকো না, কিম্বা তার কোন পথও তুমি বেছে নিয়ো না; |
|
| 32 |
|
| কারণ বাঁকা পথে যাওয়া মানুষকে সদাপ্রভু ঘৃণা করেন, কিন্তু খাঁটি অন্তরের লোকের সংগে তিনি যোগাযোগ রাখেন। |
|
| 33 |
|
| দুষ্ট লোকের ঘরের উপর সদাপ্রভুর অভিশাপ থাকে, কিন্তু ঈশ্বরভক্তদের বাড়ীকে তিনি আশীর্বাদ করেন। |
|
| 34 |
|
| যারা ঠাট্টা-বিদ্রূপ করে তাদেরও তিনি ঠাট্টা-বিদ্রূপ করেন, কিন্তু নম্রদের দয়া করেন। |
|
| 35 |
|
| জ্ঞানীরা সম্মান পাবে, কিন্তু বিবেচনাহীনদের পাওনা হল লজ্জা। |
|
|
|
|