|
| 1 |
|
| লমূয়েল বাদশাহ্র কথা। তাঁর মা তাঁকে এই দৈববাণী শিক্ষা দিয়েছিলেন। |
|
| 2 |
|
| হে বৎস, কি বলবো? হে আমার গর্ভের সন্তান, কি বলবো। হে আমার মানতের পুত্র, তোমাকে আমি কি বলবো? |
|
| 3 |
|
| তুমি নারীদেরকে নিজের শক্তি দিও না, যা বাদশাহ্দের বিনাশক, তাতে লিপ্ত হয়ো না। |
|
| 4 |
|
| বাদশাহ্দের জন্য, হে লমূয়েল, বাদশাহ্দের জন্য মদ্যপান উপযুক্ত নয়, ‘সুরা কোথায়? এই কথা বলা শাসনকর্তাদের অনুচিত। |
|
| 5 |
|
| পাছে পান করে তাঁরা আইন-কানুন বিস্মৃত হন, এবং কোন দুঃখীর বিচার বিপরীত করেন। |
|
| 6 |
|
| মৃতকল্প ব্যক্তিকে সুরা দাও, তিক্তপ্রাণ লোককে আঙ্গুর-রস দাও; |
|
| 7 |
|
| সে পান করে দৈন্যদশা ভুলে যাক, নিজের দুর্দশা আর মনে না করুক। |
|
| 8 |
|
| যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে না তাদের জন্য তুমি মুখ খোল, এতিমদের পক্ষে তুমি কথা বল। |
|
| 9 |
|
| তোমার মুখ খোল, ন্যায়বিচার কর, দুঃখী ও দরিদ্রের বিচার কর। |
|
| 10 |
|
| গুণবতী স্ত্রী কে পেতে পারে? মুক্তা হতেও তাঁর মূল্য অনেক বেশি। |
|
| 11 |
|
| তাঁর স্বামীর হৃদয় তাঁতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। |
|
| 12 |
|
| তিনি সারা জীবন তাঁর উপকার করেন, অপকার করেন না। |
|
| 13 |
|
| তিনি ভেড়ার লোম ও মসীনা খোঁজ করেন, প্রফুল্লভাবে নিজের হাতে কাজ সম্পাদন করেন। |
|
| 14 |
|
| তিনি বাণিজ্য-জাহাজগুলোর মত, দূর থেকে নিজের খাদ্যসামগ্রী আনয়ন করেন। |
|
| 15 |
|
| তিনি রাত থাকতে উঠেন, আর নিজের পরিজনদের খাদ্য দেন, নিজের বাঁদীদেরকে নির্ধারিত কাজ দেন। |
|
| 16 |
|
| তিনি ভূমির বিষয়ে সঙ্কল্প করে তা ক্রয় করেন, নিজের হাতের ফল দিয়ে আঙ্গুরের বাগান প্রস্তুত করেন। |
|
| 17 |
|
| তিনি বলযুক্ত হয়ে কোমরবন্ধনী পরেন, আপন বাহুযুগল বলশালী করেন। |
|
| 18 |
|
| তিনি দেখতে পান, তাঁর ব্যবসায় উত্তম, রাতে তাঁর দীপ নির্বাপিত হয় না। |
|
| 19 |
|
| তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়িয়ে দেন, তাঁর দু’হাত তাঁতের টাকু ধরে। |
|
| 20 |
|
| তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন, দীনহীনের প্রতি হাত বাড়িয়ে দেন। |
|
| 21 |
|
| তিনি নিজের পরিবারের বিষয়ে তুষারপাত থেকে ভয় পান না; কারণ তাঁর সমস্ত পরিজন লাল কাপড় পরে। |
|
| 22 |
|
| তিনি নিজের জন্য বুটিদার চাদর নির্মাণ করেন। তাঁর পরিচ্ছদ শুভ্র মসীনার কাপড় ও বেগুনে কাপড়। |
|
| 23 |
|
| তাঁর স্বামী নগর-দ্বারে সমাদৃত হন, যখন দেশের প্রাচীনদের সঙ্গে বসেন। |
|
| 24 |
|
| তিনি সূক্ষ্ম কাপড় প্রস্তুত করে বিক্রি করেন, বণিকের হাতে কটিবস্ত্র তুলে দেন। |
|
| 25 |
|
| শক্তি ও সমাদর তাঁর পরিচ্ছদ; তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাসবেন। |
|
| 26 |
|
| তিনি প্রজ্ঞার সঙ্গে মুখ খোলেন, তাঁর কথায় দয়ার ব্যবস্থা থাকে। |
|
| 27 |
|
| তিনি নিজের পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন, তিনি আলস্যের খাদ্য খান না। |
|
| 28 |
|
| তাঁর সন্তানেরা উঠে তাঁকে সুখী বলে; তাঁর স্বামীও বলেন, আর তাঁর এরকম প্রশংসা করেন, |
|
| 29 |
|
| “অনেক মেয়ে অনেক গুণ প্রদর্শন করেছে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে তুমি শ্রেষ্ঠা।” |
|
| 30 |
|
| লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী মাবুদকে ভয় করেন, তিনিই প্রশংসনীয়া। |
|
| 31 |
|
| তোমরা তাঁর অর্জিত পুরস্কার তাঁকে দাও, নগর-দ্বারগুলোতে তাঁর কাজ তাঁর প্রশংসা করুক। |
|
|
|
|