Kitabul Mukkadas
|
| 1 |
| সুবুদ্ধি তার ঘর তৈরী করেছে; পাথর কেটে সে সাতটা থাম তৈরী করেছে। |
| 2 |
| সে পশু কেটে গোশ্ত রান্না করেছে এবং আংগুর-রসের সংগে মসলা মিশিয়েছে; সে খাবার দিয়ে টেবিল সাজিয়েছে। |
| 3 |
| সে তার চাকরাণীদের সব জায়গায় পাঠিয়ে দিয়েছে, আর শহরের সবচেয়ে উঁচু জায়গা থেকে সে ডাক দিয়ে বলছে, |
| 4 |
| “বোকা লোকেরা এখানে আসুক।” যাদের বুদ্ধি নেই তাদের সে বলে, |
| 5 |
| “এস, আমার খাবার খাও, আমার মসলা মেশানো আংগুর-রস খাও; |
| 6 |
| তুমি বোকা লোকদের সংগ ছেড়ে দাও, তাতে তুমি বাঁচবে; তুমি বিচারবুদ্ধির পথে চলাফেরা কর।” |
| 7 |
| ঠাট্টা-বিদ্রূপকারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়; দুষ্ট লোকের দোষ যে দেখিয়ে দেয় তাকেই সেই দুষ্ট লোক দোষী করে। |
| 8 |
| ঠাট্টা-বিদ্রূপকারীর দোষ দেখিয়ে দিয়ো না, দিলে সে তোমাকে ঘৃণা করবে; বরং জ্ঞানী লোককে তার দোষ দেখিয়ে দাও, সে তোমাকে ভালবাসবে। |
| 9 |
| জ্ঞানী লোককে উপদেশ দাও, তাতে সে আরও জ্ঞানী হবে; আল্লাহ্ভক্ত লোককে শিক্ষা দাও, সে আরও শিক্ষা লাভ করবে। |
| 10 |
| মাবুদের প্রতি ভয় হল সুবুদ্ধির ভিত্তি; আল্লাহ্ পাককে জানতে পারলে বিচারবুদ্ধি লাভ হয়। |
| 11 |
| সুবুদ্ধি বলে, “আমার মধ্য দিয়ে তুমি অনেক দিন বেঁচে থাকবে, তোমার আয়ু আরও অনেক বছর বেড়ে যাবে। |
| 12 |
| তুমি যদি জ্ঞানী হও তবে তোমার নিজের লাভ হবে, কিন্তু যদি ঠাট্টা-বিদ্রূপকারী হও তবে তুমি একাই কষ্ট পাবে।” |
| 13 |
| নির্বুদ্ধি স্ত্রীলোকের মত যে গলাবাজি করে সে কোন বাধা মানে না, তার জ্ঞান নেই। |
| 14 |
| সে তার ঘরের দরজার পাশে শহরের সবচেয়ে উঁচু জায়গার আসনে বসে। |
| 15 |
| যারা সেই পথ দিয়ে সোজা নিজের নিজের পথে যায় তাদের সে ডেকে বলে, |
| 16 |
| “বোকা লোকেরা এখানে আসুক।” যাদের বুদ্ধি নেই তাদের সে বলে, |
| 17 |
| “চুরি করা পানি মিষ্টি; যে খাবার লুকিয়ে খাওয়া হয় তা খুব স্বাদ লাগে।” |
| 18 |
| কিন্তু তারা জানেই না যে, মৃত লোকেরা সেখানে থাকে; সেই স্ত্রীলোকের দাওয়াত করা লোকেরা কবরের গভীরে থাকে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/proverbs/009.mp3
31
9