বাংলা বাইবেল
|
| 1 |
| হেদায়েতকারীর কথা; তিনি দাউদের পুত্র, জেরুশালেমের বাদশাহ্। |
| 2 |
| হেদায়েতকারী বলছেন, অসারের অসার, সকলই অসার। |
| 3 |
| মানুষ সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হয়, তার সেসব পরিশ্রমে কি ফল দেখতে পায়? |
| 4 |
| এক পুরুষ চলে যায়, আর এক পুরুষ আসে; কিন্তু দুনিয়া নিত্যস্থায়ী। |
| 5 |
| সূর্যও ওঠে, আবার সূর্য অস্ত যায় এবং দ্রুত স্বস্থানে যায়, সেখানে গিয়ে আবার উঠে। |
| 6 |
| বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরে ঘুরে উত্তর দিকে যায়; নিরন্তর ঘুরে ঘুরে নিজের পথে যায় এবং বায়ু নিজের চক্রপথে ফিরে আসে। |
| 7 |
| পানির স্রোতগুলো সমুদ্রে প্রবেশ করে, তবুও সমুদ্র পূর্ণ হয় না; পানির স্রোতগুলো যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলে যায়। |
| 8 |
| সমস্ত বিষয় ক্লান্তিজনক; তার বর্ণনা করা মানুষের অসাধ্য; দর্শনে চোখ তৃপ্ত হয় না এবং শ্রবণে কান তৃপ্ত হয় না। |
| 9 |
| যা হয়েছে, তা-ই হবে; যা করা গেছে, তা-ই করা যাবে; সূর্যের নিচে নতুন কিছুই নেই। |
| 10 |
| এমন কি কিছু আছে, যার সম্বন্ধে মানুষ বলে, দেখ, এটা নতুন? তা আগে আমাদের পূর্ববর্তী যুগপর্যায়ে ছিল; |
| 11 |
| আগেকার দিনের লোকদের বিষয় কারো স্মরণে নেই এবং ভবিষ্যতে যারা জন্মাবে, তাদের বিষয়ও পরবর্তী বংশধরদের স্মরণে থাকবে না। |
| 12 |
| আমি হেদায়েতকারী, জেরুশালেমে ইসরাইলের বাদশাহ্ ছিলাম। |
| 13 |
| আর আমি প্রজ্ঞা দ্বারা আসমানের নিচে কৃত সমস্ত বিষয়ের অনুশীলন ও অনুসন্ধান করতাম; আল্লাহ্ বনি-আদমদেরকে কষ্টযুক্ত করার জন্য এই ভীষণ কষ্ট দিয়েছেন। |
| 14 |
| সূর্যের নিচে কৃত সমস্ত কাজ আমি দেখেছি; দেখ, সে সবই অসার ও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়। |
| 15 |
| যা বাঁকা, তা সোজা করা যায় না; এবং যা নেই, তা গণনা করা যায় না। |
| 16 |
| আমি আমার হৃদয়ের সঙ্গে কথাবার্তা বললাম, বললাম, দেখ, আমার আগে জেরুশালেমে যেসব শাসনকর্তা ছিলেন, সেই সকলের চেয়ে আমি বেশি জ্ঞানবিশিষ্ট হয়েছি এবং আমার হৃদয় নানা রকম জ্ঞানে ও বিদ্যায় পারদর্শী হয়েছে। |
| 17 |
| আমি প্রজ্ঞা জানতে এবং পাগলামী ও অজ্ঞানতা জানতে মনোযোগ করলাম, আমি জানলাম যে, তাও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়। |
| 18 |
| কেননা প্রজ্ঞা বাড়লে মনস্তাপ বাড়ে এবং যে বিদ্যা বৃদ্ধি করে, সে ব্যথারও বৃদ্ধি করে। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/ecclesiastes/001.mp3
12
1