সূর্যের নীচে যে সব অত্যাচার হয় তার দিকে আমি একবার চেয়ে দেখলাম যে, অত্যাচারিতেরা কাঁদছে, কিন্তু তাদের সান্ত্বনা দেবার কেউ নেই। যারা অত্যাচার করে তাদের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু অত্যাচারিতদের সান্ত্বনা দেবার কেউ নেই।
কোন একজন লোক একেবারে একা- তার ছেলেও নেই, ভাইও নেই; তবুও তার পরিশ্রমের শেষ নেই আর ধন-সম্পদে তার চোখ ভরে না। সে জিজ্ঞাসা করল, “কার জন্য আমি পরিশ্রম করছি? কেন আমোদ-প্রমোদ থেকে নিজেকে সরিয়ে রাখছি?” এটা অসার, ভারী কষ্টের ব্যাপার।
আগে এই যুবক রাজার অসংখ্য লোক ছিল যাদের উপর সে রাজত্ব করছিল, কিন্তু তার পরের লোকেরা তাঁর উপর সন্তুষ্ট ছিল না। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।