বাংলা বাইবেল (BSI)
|
| 1 |
| অয়ি রাজকন্যে! পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাইতেছে! তোমার গোলাকার ঊরুদ্বয় স্বর্ণহারস্বরূপ। নিপুণ শিল্পীর হস্ত নির্ম্মিত স্বর্ণহারস্বরূপ। |
| 2 |
| তোমার দেহ এমন গোল বাটীর ন্যায়, যাহাতে মিশ্রিত দ্রাক্ষারসের অভাব নাই। তোমার কটিদেশ এমন গোধূমরাশির ন্যায়, যাহা শোশন-পুষ্পশ্রেণীতে শোভিত। |
| 3 |
| তোমার কুচযুগ দুই হরিণশাবকের ন্যায়, হরিণীর যমজ দুইটী বৎসের ন্যায়। |
| 4 |
| তোমার গলদেশ গজদন্তময় উচ্চ গৃহের ন্যায়; তোমার নয়নযুগল হিশ্বনের বৎ-রব্বীম পুরদ্বার-সমীপস্থ সরোবরগুলির ন্যায়; তোমার নাসিকা লিবানোনের সেই উচ্চ গৃহের ন্যায়, যাহা দম্মেশকের দিকে সম্মুখীন। |
| 5 |
| তোমার দেহের উপর তোমার মস্তক কর্ম্মিলের ন্যায়; তোমার মস্তকের কেশপাশ বেগুনে রঙ্গের ন্যায়, তোমার কেশদামে রাজা বন্দি আছেন। |
| 6 |
| হে প্রেম, নানা আমোদের মধ্যে তুমি কেমন সুন্দরী ও মনোহারিণী! |
| 7 |
| তোমার এই দীর্ঘতা খর্জ্জুর বৃক্ষের ন্যায়, তোমার কুচযুগ দ্রাক্ষাগুচ্ছস্বরূপ। |
| 8 |
| আমি কহিলাম, আমি খর্জ্জুর বৃক্ষে উঠিব, আমি তাহার বাগুড়া ধরিব; তোমার কুচযুগ দ্রাক্ষাফলের গুচ্ছস্বরূপ হউক, তোমার নিঃশ্বাসের আঘ্রাণ নাগরঙ্গের ন্যায় হউক; |
| 9 |
| তোমার তালু উত্তম দ্রাক্ষারসের ন্যায় হউক, যাহা সহজে আমার প্রিয়ের গলায় নামিয়া যায়, নিদ্রাগতদের ওষ্ঠ দিয়া সরিয়া যায়। |
| 10 |
| আমি আমার প্রিয়েরই, তাঁহার বাসনা আমারই প্রতি। |
| 11 |
| হে আমার প্রিয়, চল, আমরা জনপদে যাই, পল্লীগ্রামে কাল যাপন করি। |
| 12 |
| চল, প্রত্যূষে উঠিয়া দ্রাক্ষাক্ষেত্রে যাই, দেখি, দ্রাক্ষালতা পল্লবিত হইয়াছে কি না, তাহার মুকুল ধরিয়াছে কি না, দাড়িম্ব পুষ্প ফুটিয়াছে কি না; সেখানে তোমাকে আমার প্রেম প্রদান করিব। |
| 13 |
| দূদাফল সৌরভ বিস্তার করিতেছে; আমাদের দুয়ারে দুয়ারে নবীন ও পুরাতন সর্ব্বপ্রকার উত্তম উত্তম ফল আছে; হে আমার প্রিয়, আমি তোমারই নিমিত্ত তাহা রাখিয়াছি। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibsi/songofsolomon/007.mp3
8
7