বাংলা সমকালীন সংস্করণ
|
| 1 |
| যিশয় কুলের মূলকাণ্ড থেকে একটি শাখা নির্গত হবে; তার মূল থেকে উৎপন্ন এক শাখায় ফল ধরবে। |
| 2 |
| সদাপ্রভুর আত্মা তাঁর উপরে অবস্থিতি করবেন, তা হল প্রজ্ঞা ও বুদ্ধির আত্মা, পরামর্শদানের ও পরাক্রমের আত্মা, জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা |
| 3 |
| আর তিনি সদাপ্রভুর ভয়ে আনন্দিত হবেন। তিনি চোখের দৃষ্টি অনুযায়ী বিচার করবেন না, কিংবা কানে যা শোনেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন না; |
| 4 |
| কিন্তু ধার্মিকতায় তিনি নিঃস্ব ব্যক্তির বিচার করবেন, ন্যায়ের সঙ্গে তিনি পৃথিবীর দরিদ্রদের বিচার নিষ্পত্তি করবেন। তিনি তাঁর মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবেন; তাঁর ওষ্ঠাধরের শ্বাসে তিনি দুষ্টদের সংহার করবেন। |
| 5 |
| ধার্মিকতা হবে তাঁর কোমরবন্ধনী এবং বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়ানো পটুকা। |
| 6 |
| নেকড়েবাঘ মেষশাবকের সঙ্গে একত্র থাকবে, চিতাবাঘ ছাগশাবকের সঙ্গে শুয়ে থাকবে, বাছুর, সিংহ ও নধর পশু একত্র থাকবে; একটি ছোটো শিশু তাদের চালিয়ে বেড়াবে। |
| 7 |
| গরু ভালুকের কাছে একসঙ্গে চরে বেড়াবে, তাদের বাছুরেরা একসঙ্গে শুয়ে থাকবে, আর সিংহ বলদের মতোই বিচালি খাবে। |
| 8 |
| স্তন্যপায়ী শিশু কেউটে সাপের গর্তের কাছে খেলা করবে, ছোটো শিশু বিষধর সাপের গর্তে হাত দেবে। |
| 9 |
| সেই সাপেরা আমার পবিত্র পর্বতের কোথাও কোনো ক্ষতি বা বিনাশ করবে না, কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, পৃথিবী তেমনই সদাপ্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে। |
| 10 |
| সেদিন যিশয়ের মূল, জাতিসমূহের পতাকারূপে দাঁড়াবেন; সব জাতি তাঁর প্রতি ধাবিত হবে এবং তাঁর বিশ্রামের স্থান প্রতাপান্বিত হবে। |
| 11 |
| সেদিন প্রভু দ্বিতীয়বার সেই অবশিষ্টাংশকে পুনরুদ্ধার করবেন, অর্থাৎ আসিরিয়া, মিশরের নিম্নাঞ্চল ও উচ্চতর অঞ্চল, ও কূশ থেকে, এলম, ব্যাবিলনিয়া, হমাৎ ও সমুদ্রের দ্বীপগুলি থেকে অবশিষ্ট লোকদের উদ্ধার করবেন। |
| 12 |
| তিনি জাতিসমূহের উদ্দেশে একটি পতাকা তুলে ধরবেন এবং ইস্রায়েলের নির্বাসিতদের একত্র করবেন; তিনি পৃথিবীর চার কোণে ছড়িয়ে পড়া যিহূদার লোকদের সমবেত করবেন। |
| 13 |
| ইফ্রয়িমের ঈর্ষা বিলীন হবে, আর যিহূদার শত্রুরা উৎখাত হবে; ইফ্রয়িম যিহূদার প্রতি ঈর্ষা করবে না, যিহূদাও ইফ্রয়িমের প্রতি হিংস্র হবে না। |
| 14 |
| তারা পশ্চিম প্রান্তে ফিলিস্তিয়ার ঢালে ছোঁ মারবে; একত্র তারা পূর্বদিকের লোকেদের দ্রব্য লুণ্ঠন করবে। তারা ইদোম ও মোয়াবের উপরে হস্তক্ষেপ করবে, আর অম্মোনীয়েরা তাদের বশ্যতাধীন হবে। |
| 15 |
| সদাপ্রভু মিশরীয় সমুদ্রের খাড়িকে শুকিয়ে ফেলবেন; উষ্ণ বাতাস প্রবাহিত করে তিনি ইউফ্রেটিস নদীর উপরে হাত চালাবেন। তিনি সাতটি শাখায় তা বিভক্ত করবেন, যেন লোকেরা চটি পায়েই তা পার হতে পারে। |
| 16 |
| আসিরিয়া থেকে যারা অবশিষ্ট থাকবে, তাঁর প্রজাদের বাকি লোকদের জন্য একটি রাজপথ তৈরি হবে, যেমন মিশর থেকে বের হয়ে আসার সময়ে ইস্রায়েলীদের জন্য তৈরি হয়েছিল। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibcv/isaiah/011.mp3
66
11