Pobitro Baibel
|
| 1 |
| সেই দিন তুমি বলবে, “হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব, কারণ তুমি আমার উপর ত্রেুাধ প্রকাশ করেছিলে; কিন্তু এখন তোমার ক্রোধ থেমে গেছে আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। |
| 2 |
| সত্যি, ঈশ্বরই আমার উদ্ধারকর্তা; আমি তাঁর উপর নির্ভর করব, ভয় করব না। সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান; তিনিই আমার উদ্ধারকর্তা হয়েছেন।” |
| 3 |
| এজন্য তোমরা আনন্দের সংগে উদ্ধারের সব ফোয়ারা থেকে জল তুলবে। |
| 4 |
| সেই দিন তোমরা বলবে, “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তিনি যা করেছেন তা সব জাতিকে জানাও আর ঘোষণা কর যে, তিনি মহান। |
| 5 |
| সদাপ্রভুর উদ্দেশে গান কর, কারণ তিনি গৌরবময় কাজ করেছেন; সারা জগতে যেন এই কথা জানানো হয়। |
| 6 |
| হে সিয়োনের লোকেরা, তোমরা জোরে চিৎকার কর আর আনন্দে গান গাও, কারণ ইস্রায়েলের সেই পবিত্রজন তোমাদের মধ্যে মহান।” |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/isaiah/012.mp3
66
12