Kitabul Mukkadas
|
| 1 |
| আশেরিয়া দেশের বাদশাহ্ সর্গোনের পাঠানো সেনাপতি অস্দোদে এসে তা আক্রমণ করে অধিকার করেছিলেন। |
| 2 |
| যে বছর তিনি আক্রমণ করেছিলেন সেই বছরে মাবুদ আমোজের ছেলে ইশাইয়াকে বলেছিলেন, “তোমার শরীর থেকে ছালার চট ও পা থেকে জুতা খুলে ফেল।” এতে ইশাইয়া উলংগ হয়ে খালি পায়ে ঘুরে বেড়াতে লাগলেন। |
| 3 |
| তারপর মাবুদ বললেন, “আমার গোলাম ইশাইয়া যেমন মিসর ও ইথিওপিয়ার বিরুদ্ধে একটা চিহ্ন ও ভবিষ্যতের লক্ষণ হিসাবে তিন বছর ধরে উলংগ হয়ে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে, |
| 4 |
| ঠিক তেমনি করে আশেরিয়ার বাদশাহ্ মিসরকে লজ্জা দেবার জন্য মিসরীয় ও ইথিওপীয় বন্দীদের ছেলে-বুড়ো সবাইকে উলংগ অবস্থায়, খালি পায়ে ও পেছন্তখোলা অবস্থায় নিয়ে যাবে। |
| 5 |
| যারা ইথিওপিয়া দেশের উপর ভরসা করেছিল এবং মিসরকে নিয়ে বড়াই করেছিল তারা ভয় পাবে ও লজ্জিত হবে। |
| 6 |
| সেই দিন সাগর পারের বাসিন্দারা বলবে, ‘দেখ, যাদের উপর আমরা ভরসা করেছিলাম এবং সাহায্য পাবার জন্য ও আশেরিয়ার বাদশাহ্র হাত থেকে রক্ষা পাবার জন্য যাদের কাছে গিয়েছিলাম তাদের অবস্থা কি হয়েছে। তাহলে আমরাই বা কি করে বাঁচব?’ ” |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/isaiah/020.mp3
66
20