পবিএ বাইবেল
|
| 1 |
| উল্লসিত হবে মরুভূমি ঊষর প্রান্তরে বিকশিত হবে পুষ্পরাশি |
| 2 |
| রুক্ষ মরু অসীম আনন্দে উচ্চকন্ঠে গাইবে গান, লেবাননের মত হয়ে উঠবে সে সুন্দর, অপরূপ, উর্বরা, সুফলা হবে কার্মেল ও শারোণের মত। দেখবে সকলে প্রভু পরমেশ্বরের ঐশ্বর্য-মহিমা দেখবে তাঁর অসীম প্রতাপ। |
| 3 |
| ক্লান্ত বাহুতে দাও শক্তি দুর্বল কম্পিত পদে দাও সবল দৃঢ়তা |
| 4 |
| হতাশায় ভেঙ্গে পড়া মানুষকে ডেকে বল, সাহস কর, পেয়ো না ভয়! ঈশ্বর আসছেন উদ্ধার করতে তোমায়, আসছেন দণ্ড দিতে শত্রুকে তোমার। |
| 5 |
| অন্ধ দেখবে নয়নভরে বধির শুনবে কানে খঞ্জ লাফাবে নৃত্যের তালে। |
| 6 |
| মরুভূমি বুকে প্রবাহিত হবে স্রোতধারা প্রবাহিত হবে তপ্তমরুতে সুশীতল জল ধারা, |
| 7 |
| সরোবর হবে ধূ ধূ বালুরাশি মাঝে, তৃষিত ভূমিতে উঠবে জেগে জলের প্রস্রবণ। জলাভূমি হবে, শৃগালের বাসভূমি পরিণত হবে নলখাগড়ার বনে। |
| 8 |
| এক রাজপথ সেখানে উঠবে গড়ে, নাম হবে তার ‘পবিত্রতার পথ।’ কোন পাপী সে পথে চলবে না সে পথের পথিককে কোন মূঢ় করবে না পথভ্রান্ত। |
| 9 |
| কোন সিংহ সেখানে থাকবে না, কোন হিংস্র জন্তুর পড়বে না পদচিহ্ন। উদ্ধার করেছেন যাদের প্রভু পরমেশ্বর এই পথ দিয়ে ঘরে ফিরে যাবে তারা। |
| 10 |
| সিয়োনে পৌঁছাবে তারা পরম উল্লাসে সুললিত সঙ্গীতে আর হর্ষধ্বনিতে হবে মুখরিত। এ আনন্দ তাদের হবে চিরায়ত দুঃখ, শোক, ব্যথা ঘুচে যাবে চিরতরে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/isaiah/035.mp3
66
35