বাংলা বাইবেল 2006
|
| 1 |
| ঐ সময়, বলদনের পুত্র মরোদক-বলদন বাবিলের রাজা ছিলেন| তিনি হিষ্কিয়ের কাছে চিঠি ও উপহার পাঠান| কারণ তিনি শুনেছিলেন হিষ্কিয় অসুস্থ থাকার পর সুস্থ হয়ে উঠছেন| |
| 2 |
| এই ঘটনা হিষ্কিয়কে খুবই খুশী করে| তাই তিনি মরোদক-বলদনের দূতদের তাঁর কোষাগারের সব মূল্যবান জিনিস দেখালেন| হিষ্কিয় তাঁদের দেখালেন সোনা, রূপো, মশলা ও মূল্যবান গন্ধ দ্রব্য| তিনি তাঁর অস্ত্রাগারও তাঁদের দেখালেন| তাঁর যা কিছু ছিল সবই দেখালেন| তাঁর প্রাসাদে ও রাজ্যে যে সব জিনিষ ছিল তিনি সব তাঁদের দেখালেন| |
| 3 |
| তখন ভাববাদী যিশাইয় হিষ্কিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “ঐসব লোকরা কি বলল? তারা কোথা থেকে আপনার কাছে এল?” হিষ্কিয় বলেন, “সুদূর বাবিল থেকে ওরা আমাকে দেখতে এসেছে|” |
| 4 |
| তখনই যিশাইয় জানতে চাইলেন “আপনার গৃহে তারা কি কি দেখল?” হিষ্কিয় বললেন, “তারা আমার প্রাসাদের সব কিছুই দেখেছে| আমি তাদের সব সম্পদই দেখিয়েছি|” |
| 5 |
| তখন যিশাইয় হিষ্কিয়কে বললেন: “সর্বশক্তিমান প্রভুর বাণী শুনুন| |
| 6 |
| ‘আপনার ও আপনার পূর্বপুরুষদের সব সম্পদই যা সংগৃহীত হয়েছিল এবং দীর্ঘকাল ধরে রক্ষিত ছিল তা সেই দিন বাবিলে চলে যাবে| কিছুই থাকবে না!’ সর্বশক্তিমান প্রভু এসব বলেছেন| |
| 7 |
| আর আপনার নিজের ছেলেদেরও বাবিলে নিয়ে যাওয়া হবে| তারা বাবিলের রাজার প্রাসাদের কর্মচারী হবে| কিন্তু তারা হবে নপুংসক|” |
| 8 |
| তখন হিষ্কিয় যিশাইয়কে বললেন, “প্রভুর এই বার্তাটি খুব ভালো|” (হিষ্কিয় এটা বলেছিলেন কারণ তিনি ভেবেছিলেন “আমি যতক্ষণ রাজা থাকব ততক্ষণ প্রকৃত শান্তি ও নিরাপত্তা থাকবে|”) |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/isaiah/039.mp3
66
39