পবিত্র বাইবেল (কেরী ভার্সন
|
| 1 |
| আর সেই দিন সাত জন স্ত্রীলোক একজন পুরুষকে ধরিয়া বলিবে, আমরা আপনাদেরই অন্ন ভোজন করিব, আপনাদেরই বস্ত্র পরিধান করিব; কেবল আমাদিগকে তোমার নামে আখ্যাত হইবার অনুমতি দেও, তুমি আমাদের অপমান দূর কর। |
| 2 |
| সেই দিন ইস্রায়েলের মধ্যে যাহারা বাঁচিবে, তাহাদের পক্ষে সদাপ্রভুর পল্লব ভূষণ ও প্রতাপ হইবে, এবং দেশের ফল শোভা ও সৌন্দর্য হইবে। |
| 3 |
| আর সিয়োনে যে কেহ অবশিষ্ট থাকিবে, ও যিরূশালেমে যে কেহ বাকী থাকিবে যিরূশালেমে জীবিতগণের মধ্যে যে কাহারও নাম লিখিত আছে সে পবিত্র বলিয়া আখ্যাত হইবে। |
| 4 |
| অগ্রে প্রভু বিচারের আত্মা ও দাহের আত্মা দ্বারা সিয়োনের কন্যাগণের মল ধৌত করিবেন, এবং যিরূশালেমের মধ্য হইতে তাহার রক্ত দূর করিয়া দিবেন। |
| 5 |
| আর সদাপ্রভু সিয়োন পর্বতস্থ সমস্ত আবাসের ও তাহার সভা সকলের উপরে দিনমানে মেঘ ও ধূম, এবং রাত্রিতে প্রজ্বলিত অগ্নির তেজ সৃষ্টি করিবেন, বস্তুতঃ সকল প্রতাপের উপরে চন্দ্রাতপ থাকিবে। |
| 6 |
| আর দিনমানে গ্রীষমনিবারক ছায়া দিবার জন্য, এবং ঝড় ও বৃষ্টির সময়ে আশ্রয় ও আচ্ছাদন-স্থান হইবার জন্য এক তাম্বু থাকিবে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengali2023/isaiah/004.mp3
66
4