পবিএ বাইবেল
|
| 1 |
| ব্যাবিলনের দেবকুলের অন্তিমক্ষণ সমুপস্থিত! একদা পূজিত হত বেল আর নবোদেব আজ তাদের বোঝাই করা হয়েছে গর্দভ পৃষ্ঠে, তাদের ভারে ভারাক্রান্ত অসহায় ক্লান্ত পশুরা। |
| 2 |
| এইসব অসার প্রতিমা নিজেদের পারে না বাঁচাতে, নিয়ে যাওয়া হচ্ছে তাদের বন্দী করে, এখানেই ব্যাবিলনের দেবকুলের চিরসমাপ্তি। |
| 3 |
| হে যাকোবকুল, শোন আমার কথা, আমার প্রজাবৃন্দের মধ্যে অবশিষ্ট রয়েছ যারা শোন সকলে, আমি সযত্নে তোমাদের করেছি পালন তোমাদের জন্মলগ্ন থেকে |
| 4 |
| আমিই তোমাদের ঈশ্বর, সযত্নে পালন করব তোমাদের শুভ্র পক্ক কেশ শোভিত বৃদ্ধ বয়স পর্যন্ত। আমি তোমাদের করেছি সৃজন, পালন করব আমি সাহায্য করব তোমাদের পরিত্রাণ করব আমি। |
| 5 |
| কে আমার সমতুল? বলেন প্রভু পরমেশ্বর, কেউ কি আছে আমার মত? |
| 6 |
| লোকে টাকার থলি খুলে স্বর্ণমুদ্রা ঢালে, ওজন করে রৌপ্য তুলাদণ্ডে। নিয়োগ করে এক স্বর্ণকারকে দেবপ্রতিমা গড়ার কাজে তারপর তারা নতজানু হয়ে আরাধনা করে সেই দেবপ্রতিমার! |
| 7 |
| কাঁধে তুলে তাকে বয়ে নিয়ে যায় তারা, প্রতিষ্ঠা করে একটি স্থানে, সেখানেই সেটি দাঁড়িয়ে থাকে নিশ্চল হয়ে, সেখান থেকে নড়ার ক্ষমতা এই তার। কেউ যদি তার কাছে জানায় বিনতি পারে না সে উত্তর দিতে, পারে না রক্ষা করতে তাকে দুর্দৈব থেকে। |
| 8 |
| মনে কর এ কথা, হে পাপাচারীগণ স্মরণ কর তোমাদের কার্যকলাপ। |
| 9 |
| মনে করে দেখ, কি ঘটেছিল বহুকাল আগে। একমাত্র আমিই ঈশ্বর, স্বীকার কর এ কথা, আর কেউ নেই আমার সমতুল। |
| 10 |
| শুরুতেই আমি সব কিছু ভবিষ্যদ্বাণী করে বলে দিয়েছিলাম, আগেই বলেছিলাম আমি আগামী দিনের ঘটনার কথা। বলেছিলাম, আমার পরিকল্পনা ব্যর্থ হবে না কখনও, আমি মনস্থ করেছি যা কিছু সকলই সাধিত হবে অনিবার্যরূপে। |
| 11 |
| আমি পূর্বদেশ থেকে আহ্বান করছি এক ব্যক্তিকে সে বাজপাখির মত আকস্মিক আঘাত হানবে, সার্থক করে তুলবে আমার পরিকল্পনা। আমার মুখনিঃসৃত বাক্যের অন্যথা হবে না। |
| 12 |
| হে উদ্ধত জেদী প্রজাবৃন্দ, তোমরা যারা ভেবেছ, সুদূর পরাহত সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা, আমি ত্বরাম্বিত করেছি সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা, |
| 13 |
| আমি ত্বরাম্বিত করেছি সেই বিজয়দিনের আগমন–—বিলম্ব নেই আর, আসন্ন আমার জয়। আমি উদ্ধার করব জেরুশালেমকে ভূষিত করব ইসরায়েলকে গৌরবের মহামহিমায়। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/isaiah/046.mp3
66
46