লোকে তোমাকে আর পরিত্যক্তা বলবে না এবং তোমার ভূমিকে আর ধ্বংসস্থান বলবে না; কিন্তু তুমি হিফ্সী বা ওতে আমার প্রীতি ও তোমার ভূমি বিয়ূলা বা বিবাহিতা নামে আখ্যায়িত হবে? কেননা মাবুদ তোমাতে প্রীত এবং তোমার ভূমি বিবাহিতা হবে।
তোমরা, যারা মাবুদকে স্মরণ করে থাক, তোমরা ক্ষান্ত থেকো না এবং তাঁকেও ক্ষান্ত থাকতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুশালেমকে স্থাপন না করেন ও দুনিয়ার মধ্যে প্রশংসার পাত্র না করেন।
মাবুদ তাঁর ডান হাত ও তাঁর বলবান বাহু তুলে কসম খেয়েছেন, নিশ্চয় আমি খাদ্যের জন্য তোমার দুশমনদেরকে তোমার গম আর দেব না এবং বিজাতি সন্তানেরা তোমার পরিশ্রম দ্বারা প্রস্তুত তোমার আঙ্গুর-রস আর পান করতে পাবে না;
দেখ, মাবুদ দুনিয়ার প্রান্ত পর্যন্ত এই বাণী শুনিয়েছেন, তোমরা সিয়োন-কন্যাকে বল, দেখ, তোমার উদ্ধার উপস্থিত; দেখ, তাঁর সঙ্গে তাঁর দাতব্য বেতন আছে, তাঁর সম্মুখে তাঁর দাতব্য পুরস্কার আছে।