পবিএ বাইবেল
|
| 1 |
| বসরা নগরীর ইদোম থেকে কে বার হয়ে আসছেন? রক্ত রঞ্জিত উজ্জ্বল বসনে সজ্জিত হয়ে, ক্ষমতা ও প্রতাপের ভাস্বর মহিমায় দৃঢ়পদে এগিয়ে আসছেন, কে উনি? উনি প্রভু পরমেশ্বর, পরিত্রাণ সাধনে অমিত শক্তি, ঘোষণা করতে আসছেন তাঁর বিজয়বার্তা। |
| 2 |
| দ্রাক্ষাদলন কুণ্ডের সুরা প্রস্তুতকারীর বসনের মত তাঁর বসন কেন এত রক্তিম? |
| 3 |
| প্রভু পরমেশ্বর উত্তর দিলেন, “জাতিবৃন্দকে আমি দলন করেছি দ্রাক্ষার মত। কেউ আমায় সাহায্য করতে আসে নি। বিষম ক্রোধে আমি একাকীই দলন করেছি তাদের, তাদেরই রক্তে রাঙা হয়ে গেছে আমার অঙ্গের বসন। |
| 4 |
| আমার প্রজাদের উদ্ধারের জন্য পূর্ণ হয়েছিল আমার নিরূপিত কাল, তাদের শত্রুকুলেরও দণ্ডলাভের নির্ধারিত সময় হয়েছিল সমাসন্ন। |
| 5 |
| আমি যখন দেখলাম, আমাকে সাহায্য করার জন্য কেউ কোথাও নেই, বিস্মিত হয়েছিলাম আমি। কিন্তু আমার ক্রোধ আমাকে শক্তিমান করেছিল, আমি এককভাবেই জয়লাভ করেছিলাম। |
| 6 |
| প্রচণ্ড ক্রোধে সমগ্র জাতিবৃন্দকে দলন করেছিলাম, ধ্বংস করেছিলাম তাদের এবং তাদের রক্তে লাল হয়ে গিয়েছিল পৃথিবীর মাটি। |
| 7 |
| আমি কীর্তন করব প্রভু পরমেশ্বরের অবিচল প্রেমের কথা নিবেদন করব কৃতজ্ঞতায় পূর্ণ স্তবের অঞ্জলি। |
| 8 |
| প্রভু পরমেশ্বর বলেছেন, তারা আমার প্রজা, তারা আমায় প্রতারণা করবে না। সেই জন্যই তিনি তাদের উদ্ধার করলেন |
| 9 |
| সকল দুঃখ যন্ত্রণা থেকে। কোন দূত নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরই উদ্ধার করলেন তাদের। তিনি তাঁর প্রেম ও করুণায় তাদের মুক্ত করলেন। অতীতে তিনি সর্বদা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, যত্ন নিতেন, নিয়ে যেতেন কোলে তুলে, |
| 10 |
| কিন্তু তারা বিদ্রোহ করল তাঁর বিরুদ্ধে, দুঃখে ভরে গেল তাঁর অন্তর। ফলে প্রভু পরমেশ্বর তাদের বিপক্ষে দাঁড়ালেন, সংগ্রামে রত হলেন তাদের বিরুদ্ধে। |
| 11 |
| কিন্তু তারপর তারা স্মরণ করল প্রভু পরমেশ্বরের পরম সেবক মোশির কালের সেই অতীত দিনের কথা, জিজ্ঞাসা করল তারা, কোথায় সেই প্রভু পরমেশ্বর, যিনি নেতৃবৃন্দসহ তাঁর প্রজাবৃন্দকে রক্ষা করেছিলেন সমুদ্রের গ্রাস থেকে? কোথায় সেই প্রভু পরমেশ্বর, যিনি মোশিকে দিয়েছিলেন আপন শক্তি। |
| 12 |
| কোথায় সেই প্রভু পরমেশ্বর, যিনি আপন মহাশক্তিতে মোশির মাধ্যমে সম্পাদন করেছিলেন অনেক মহৎ কর্ম, সমুদ্রের জলরাশিকে করেছিলেন দ্বিধাবিভক্ত, গভীর সমুদ্র গর্ভের মধ্য দিয়ে পরিচালনা করে নিয়ে গিয়েছিলেন তাঁর প্রজাবৃন্দকে তাঁর নামের শাশ্বত মহিমার জন্য? প্রভু পরমেশ্বরের পরিচালনায় তাদের পদক্ষেপ হয়ে উঠেছিল প্রত্যয়দৃপ্ত বন্য অশ্বের মত, কখনও হোঁচট্ খায় নি তারা। |
| 13 |
| 14 |
| গবাদি পশুকে যেমন শ্যামল চারণভূমিতে নিয়ে যাওয়া হয়, সেইভাবে প্রভু পরমেশ্বর তাদের দিয়েছিলেন পর্যাপ্ত সুখ ও স্বাচ্ছন্দ্য। তিনি তাঁর প্রজাবৃন্দকে পরিচালনা করে নিয়ে গিয়েছিলেন যেন প্রতিষ্ঠিত হয় তাঁর নামের গৌরব ও মহিমা। |
| 15 |
| হে মহিমাময় পবিত্র প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে তোমার আবাস থেকে দৃষ্টিপাত কর আমাদের প্রতি। কোথায় আজ আমাদের জন্য তোমার পরম করুণা? কোথায় তোমার সেই মহাশক্তি? কোথায় তোমার প্রেম ও দয়া? উপেক্ষা করো না আমাদের। |
| 16 |
| তুমি আমাদের পিতা। অব্রাহাম আমাদের অগ্রাহ্য করতে পারেন, যাকোব অস্বীকার করতে পারেন আমাদের কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের মুক্তিদাতা, এই তোমার পরিচয়। |
| 17 |
| তবে কেন তুমি তোমার পথ থেকে বিপথে যেতে দিলে আমাদের? কেন তুমি আমাদের হৃদয় করে দিলে উদ্ধত কঠিন, আমরা হারালাম তোমার প্রতি ভক্তি সম্ভ্রম? ফিরে এস হে প্রভু পরমেশ্বর তোমার অনুগত ভক্তদের মুখ চেয়ে, ফিরে এস তোমার একান্ত আপন প্রজাদের কথা স্মরণ করে! |
| 18 |
| তোমার পবিত্র জাতি কিছুকালের জন্য তার শত্রুদের দ্বারা হয়েছিল বিতাড়িত। শত্রুরা পদদলিত করেছিল তোমার পবিত্র পাদপীঠ। তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করছ যেন কোনদিন তুমি আমাদের শাসনকর্তা ছিলে না, যেন আমরা কোনদিন তোমার প্রজা ছিলাম না। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/isaiah/063.mp3
66
63