উষিয়ের নাতি, অর্থাৎ যোথমের ছেলে আহস যখন যিহূদা দেশের রাজা হলেন তখন অরামের রাজা রৎসীন ইস্রায়েলের রাজা রমলিয়ের ছেলে পেকহকে সংগে নিয়ে যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, কিন্তু তাঁরা তা জয় করতে পারলেন না।
তখন দায়ূদের বংশের লোকদের বলা হল, “অরামের সৈন্যদল বন্ধু হিসাবে ইফ্রয়িমে ছাউনি ফেলে আছে।” এই কথা শুনে আহস ও তাঁর লোকদের অন্তর ভয়ে বাতাসে দুলে-ওঠা বনের গাছের মতই দুলে উঠল।
তাকে এই কথা বল, ‘সতর্ক হও, স্থির থাক ও ভয় কোরো না। ধূমা ওঠা ঐ দু’টা কাঠের শেষ অংশ দেখে, অর্থাৎ রৎসীন, অরাম ও রমলিয়ের ছেলের ভয়ংকর রাগ দেখে নিরাশ হোয়ো না।
ইফ্রয়িমের মাথা শমরিয়াই বা কি, আর শমরিয়ার মাথা রমলিয়ের ছেলেই বা কে? তোমাদের বিশ্বাসে যদি তোমরা স্থির হয়ে না থাক তবে তোমরা কোনমতেই দাঁড়িয়ে থাকতে পারবে না।’ ”
যা মন্দ তা অগ্রাহ্য করবার ও যা ভাল তা বেছে নেবার জ্ঞান পাবার সময়ে তিনি দই আর মধু খাবেন। কিন্তু হে রাজা আহস, সেই সময়ের আগেই যাদের আপনি ভয় করেন সেই দুই রাজার দেশ খালি হয়ে পড়ে থাকবে।
যিহূদা ও ইফ্রয়িমের আলাদা হবার দিনের পর থেকে যা কখনও হয় নি, সদাপ্রভু আপনার ও আপনার লোকদের এবং আপনার বাবার বংশের লোকদের উপর সেই রকম একটা সময় আনবেন। সেই সময় তিনি আসিরিয়ার রাজাকে নিয়ে আসবেন।”